জাতীয় সংসদ সচিবালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, বৈঠকে ‘বাংলাদেশ শিপিং করপোরেশন বিল, ২০১৭’ সম্পর্কে বিস্তারিত আলোচনা হয় এবং পরবর্তী বৈঠকে বিলটি নিয়ে আরও পুঙ্খানুঙ্খভাবে আলোচনার সিদ্ধান্ত হয়।
কমিটির সভাপতি মেজর (অব.) রফিকুল ইসলাম বীর উত্তমের সভাপতিত্বে বৈঠকে অংশ নেন কমিটি সদস্য নৌপরিবহনমন্ত্রী শাজাহান খান, মো. আব্দুল হাই, রণজিৎ কুমার রায় ও মমতাজ বেগম অ্যাডভোকেট।
বৈঠকে নৌপরিবহন মন্ত্রণালয়ের সচিব, বাংলাদেশ শিপিং কর্পোরেশনের (বিএসসি) ব্যবস্থাপনা পরিচালকসহ মন্ত্রণালয় ও জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
প্রসঙ্গত, বর্তমানে শিপিং করপোরেশনের প্রতি ইউনিট শেয়ারের মূল্য (ফেস ভ্যালু) একশ টাকা। এই ফেস ভ্যালুকে ১০ টাকায় আনার লক্ষ্যে গত বছর ২৬ জুলাই মন্ত্রিপরিষদের বৈঠকে ‘বাংলাদেশ শিপিং করপোরেশন আইনে’র খসড়া নীতিগতভাবে অনুমোদন দেওয়া হয়। এরপর আইনটি পাসের জন্য পাঠানো হয় জাতীয় সংসদে। প্রস্তাবিত বিলটি পাস হলে বিএসসির প্রতি শেয়ারের ফেস ভ্যালু হবে ১০ টাকা।
আরও পড়ুন-
‘২০১৯ সালের ২৯ জানুয়ারির আগেই সংসদ নির্বাচন’
ষড়যন্ত্রকারীরা যাবেন পদ্মা সেতুর নিচ দিয়ে: হাছান মাহমুদ
/ওএফ/টিআর/