এদিন ডিএসইর প্রধান সূচক ৭ দশমিক ২৬ পয়েন্ট এবং সিএসইর প্রধান সূচক ১৭ দশমিক ৯৯ পয়েন্ট কমেছে।
এদিন উভয় পুঁজিবাজারে মোট লেনদেন হয়েছে ৭৮৭ কোটি ৭৩ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ড। গত কার্যদিবসে লেনদেন হয়েছিল ৮১৮ কোটি ৫০ লাখ টাকা।
ডিএসই ও সিএসইর ওয়েবসাইট সূত্রে এ তথ্য জানা গেছে।
এদিন ডিএসইতে টাকার অঙ্কে মোট লেনদেন হয়েছে ৭৩৭ কোটি ৩২ লাখ টাকা। গত বৃহস্পতিবার লেনদেন হয়েছিল ৭৫৮ কোটি ৮৩ লাখ টাকা। সুতরাং এক কার্যদিবসের ব্যবধানে ডিএসইতে লেনদেন কমেছে ২১ কোটি ৫১ লাখ টাকা।
এদিন ডিএসইতে প্রধান সূচক ডিএসইএক্স ৭ দশমিক ২৬ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ৫ হাজার ৫৩৩ পয়েন্টে, ডিএসইএস বা শরীয়াহ সূচক ২ দশমিক ৯৩ পয়েন্ট বেড়ে ১ হাজার ২৭৮ পয়েন্টে এবং ০ দশমিক ২৯ পয়েন্ট কমে ডিএসই-৩০ সূচক দাঁড়িয়েছে ২ হাজার ৩৩ পয়েন্টে অবস্থান করছে।
এদিন ডিএসইতে লেনদেন হওয়া ৩২৩টি কোম্পানির মধ্যে দাম বেড়েছে ১৫০টির, কমেছে ১৪৩টির এবং কোনও পরিবর্তন হয়নি ৩০টি কোম্পানির শেয়ার দর।
এছাড়া টাকার অঙ্কে এদিন ডিএসইতে লেনদেনের শীর্ষ ১০ কোম্পানি হলো- ডোরিন পাওয়ার, ইউনাইটেড পাওয়ার, আরগন ডেনিমস, লংকা-বাংলা ফাইন্যান্স, শাহজিবাজার পাওয়ার, বিডি ফাইন্যান্স, ওয়ান ব্যাংক, মার্কেন্টাইল ব্যাংক, এনএফএমএল এবং আরএসআরএম স্টিল।
অন্যদিকে এদিন সিএসইতে মোট শেয়ার লেনদেনের পরিমান ৫০ কোটি ৪১ লাখ টাকা। গত বৃহস্পতিবার লেনদেন হয়েছিল ৫৯ কোটি ৬৭ লাখ টাকার শেয়ার। সুতরাং সিএসইতে গত কার্যদিবসের চেয়ে শেয়ার লেনেদেন কমেছে ৯ কোটি ২৬ লাখ টাকার বেশি।
এদিন সিএসইর প্রধান সূচক সিএসসিএক্স ১৭ দশমিক ৯৯ পয়েন্ট কমে ১০ হাজার ৩৯৭ পয়েন্টে, সিএএসপিআই সূচক ২৯ দশমিক ৯৯ পয়েন্ট কমে ১৭ হাজার ১৪৮ পয়েন্টে, সিএসই-৫০ সূচক ৪ দশমিক ৪৪ পয়েন্ট কমে ১ হাজার ২৬৫ পয়েন্টে এবং সিএসই-৩০ সূচক ৪৪ দশমিক ৭১ পয়েন্ট কমে ১৫ হাজার ৮৫ পয়েন্টে অবস্থান করছে।
এদিন সিএসইতে লেনদেন হওয়া ২৩৮টি কোম্পানির মধ্যে দাম বেড়েছে ১১৭টির, কমেছে ৯২টির এবং কোনও পরিবর্তন হয়নি ২৯টি কোম্পানির শেয়ার দর।
টাকার অঙ্কে এদিন সিএসইতে লেনদেনের শীর্ষ ১০ কোম্পানি হলো- এসআইবিএল, ওরিয়ন ইনফিউশন, এনএফএমএল, ডোরিন পাওয়ার, বিডি ফাইন্যান্স, বারাকা পাওয়ার, বাটা সু, ইউনাইটেড পাওয়ার, আরগন ডেনিমস এবং কেয়া কসমেটিকস।
/এসএনএইচ/