নীতিমালায় বলা হয়েছে, কোনও ব্যাংক ভোক্তা ঋণে যে হারে সুদ নেবে, ক্রেডিট কার্ডে সুদ হার তার সর্বোচ্চ সীমার ৫ শতাংশ পর্যন্ত নেওয়া যাবে। এই প্রজ্ঞাপনে ক্রেডিট কার্ড নীতিমালাটি মেনে চলার জন্য ব্যাংকের প্রধান নির্বাহীদের নির্দেশ দেওয়া হয়েছে।
দেশের সব বাণিজ্যিক ব্যাংকের প্রধান নির্বাহীর কাছে পাঠানো নির্দেশনায় বলা হয়, ক্রেডিট কার্ড ব্যবসা পরিচালনার ক্ষেত্রে ক্রেডিট কার্ড নীতিমালাটি যথাযথভাবে অনুসরণ বা পরিপালন করার জন্য নির্দেশনা প্রদান করা হলো।
প্রসঙ্গত, এতদিন বাংলাদেশে ক্রেডিট কার্ড পরিচালনার কোনও নীতিমালা ছিলো না। এর ফলে ব্যাংকগুলো ক্রেডিট কার্ডে নিজেদের ইচ্ছে মতো সুদ নিয়েছে। অনেক ব্যাংক ৩৬ শতাংশ হারেও সুদ নিয়েছে।
/জিএম/এমও/