বাণিজ্যমন্ত্রী বলেন, ‘পেপার লেস বাণিজ্যে সময়, শ্রম ও ব্যয় হ্রাস পাবে। কাজের স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত হবে। বাংলাদেশ ২০২১ সালের মধ্যে ৬০ বিলিয়ন মার্কিন ডলার রফতানির লক্ষ্যমাত্রা নিয়ে এগিয়ে যাচ্ছে। সার্ভিস সেক্টর বাদে গত বছর প্রায় ৩৪ দশমিক ৬৬ বিলিয়ন মার্কিন ডলার রফতানি করেছে। এ বছর ৩৭ দশমিক ৫ বিলিয়ন মার্কিন ডলার রফদতানির লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।’ তিনি বলেন, ‘রফতানি বাণিজ্যে লক্ষ্যমাত্রা অর্জনে বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে সরকারের পাশাপাশি বেসরকারি সেক্টরকে এগিয়ে আসতে হবে।’
বিএফটিআই-এর প্রধান নির্বাহী কর্মকর্তা আলী আহমেদের সভাপতিত্বে ওযার্কশপে এনবিআর-এর চেয়ারম্যান মো. নজিবুর রহমান, টেরিফ কমিশনের চেয়ারম্যান মুসফিকা ইকফাত, বাণিজ্য সচিব শুভাশীষ বসু, সাবেক সচিব সোহেল আহমেদ, সাবেক রাষ্ট্রদূত মুন্সী ফয়েজ আহমেদ প্রমুখ উপস্থিত ছিলেন।
/এসআই/এমএনএইচ/