অন্যান্য পদে নির্বাচিতরা হলেন, সহ-সভাপতি পদে মোহাম্মদ আজিজুল হক, যুগ্ম-সাধারণ সম্পাদক পদে জাহাঙ্গীর হোসেন, অর্থ সম্পাদক পদে আব্দুল মজিদ, সাংগঠনিক সম্পাদক পদে মতিউর রহমান, সমাজকল্যাণ ও দফতর সম্পাদক পদে সফিক উদ্দিন, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক পদে আব্দুস সাত্তার, প্রচার সম্পাদক পদে হাবিবুর রহমান, মহিলা সম্পাদিকা পদে মাহবুবা খাতুন এবং কার্যনির্বাহী সদস্য পদে- রেজাউল করীম পাটোয়ারী, সুলতান হোসেন-১, আব্দুল কাদের, আলী আকবর সরকার ও অনিরুদ্ধ বিশ্বাস নির্বাচিত হয়েছেন।
বাণিজ্য মন্ত্রণালয় গঠিত নির্বাচন কমিশন গত ২৫ সেপ্টেম্বর আনুষ্ঠানিকভাবে ২০১৭-২০১৯ সালের জন্য নবনির্বাচিত এ পরিষদের নাম ঘোষণা করে। ইতোমধ্যেই পরিষদ দায়িত্ব গ্রহণ করেছে। পরিষদের নবনির্বাচিত কর্মকর্তারা বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদের সঙ্গে সাক্ষাৎ করে সার্বিক সহযোগিতার জন্য অনুরোধ করেন। বাণিজ্যমন্ত্রী নতুন কমিটিকে সব ধরনের সহযোগিতার আশ্বাস দিয়েছেন।