মেলায় রাত ৮টা পর্যন্ত আয়কর দেওয়া যাবে

আয়কর মেলা (ফাইল ছবি)ছুটির দিন শনিবার (০৪ নভেম্বর) মেলায় আয়কর দেওয়ার সময় তিন ঘণ্টা বাড়ানো হয়েছে। এদিন বিকাল ৫টার পরিবর্তে রাত ৮টা পর্যন্ত আয়কর দেওয়া যাবে। করদাতা-সেবাগ্রহীতাদের সুবিধার জন্য এ সময় বাড়ায় জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। একইভাবে আগামী তিন দিনও (৫-৭ নভেম্বর) সকাল ৮টা থেকে রাত ৮টা পর্যন্ত মেলা চলবে।

আয়কর মেলা প্রতিদিন সকাল ১০টা থেকে বিকাল ৫টা পর্যন্ত চলে। কিন্তু ছুটির দিন হওয়ায় শনিবার সময় রাত ৮টা করা হয়। ১ নভেম্বর থেকে শুরু হওয়া এই মেলা চলবে ৭ নভেম্বর পর্যন্ত।

সাত দিনব্যাপী এ আয়কর মেলার তৃতীয় দিন শুক্রবার (০৩ নভেম্বর) ২৩৩ কোটি ৩৯ লাখ ৫৯ হাজার ৭১৪ টাকার কর আদায় হয়েছে। এদিন রিটার্ন জমা দিয়েছেন ৩৯ হাজার ৬৭২ জন করদাতা। আর কর সংক্রান্ত সেবা নিয়েছেন এক লাখ ৬৪ হাজার ২৫২ জন। গত তিন দিনে সারাদেশে এক লাখ ১০ হাজার ৬৪টি রিটার্ন দাখিল হয়েছে। আদায় হয়েছে ৯৮৪ কোটি ৭০ লাখ ৪৬ হাজার ১২৯ টাকার কর। এছাড়া, তিন লাখ ৯৬ হাজার মানুষ আয়কর সেবা নিয়েছেন।