অনুষ্ঠানে সারা দেশ থেকে আসা প্রতিনিধিদের মধ্য থেকে শতভাগ সফলতা অর্জনকারীদের পুরস্কৃত করা হয়। এরপর প্রতিষ্ঠানের চেয়ারম্যান নাজমুন নাহার সব কর্মকর্তা-কর্মচারীকে নিয়ে কেক কাটেন।
ওয়ান ফার্মা লি. বাংলাদেশের নতুন প্রজন্মের ওষুধ কোম্পানিগুলোর মধ্যে অন্যতম। মানুষের মুখে হাসি ফোটানোর লক্ষ্যে ‘সর্বাধুনিক প্রযুক্তির প্রয়োগ ও উন্নতমানের কাঁচামাল ব্যবহার করে বিশ্বমানের ওষুধ উৎপাদন’—এই দু’টি মূলমন্ত্র নিয়ে ২০১৫ সালের নভেম্বর মাসে যাত্রা শুরু করে। যাত্রার প্রথম দুই বছরে ওয়ান ফার্মার কর্মীরা শহর থেকে শুরু করে প্রত্যন্ত এলাকায় উন্নত মানসম্পন্ন ওষুধ পৌঁছে দিচ্ছে। শুধু তাই নয় ইতোমধ্যে নতুন প্রজন্মের এই ওষুধ কোম্পানি মানসম্পন্ন ওষুধ দেশের গণ্ডি পেরিয়ে বহির্বিশ্বে রফতানির লক্ষ্যে কার্যক্রম শুরু করেছে।