ডিএসইতে প্রধান সূচক ১৮, সিএসইতে কমেছে ২৯ পয়েন্ট

ডিএসই ও সিএসইসপ্তাহের পঞ্চম ও শেষ কার্যদিবস বৃহস্পতিবার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) প্রধান সূচক গত কার্যদিবসের চেয়ে কমে শেষ হয়েছে এ দিনের কার্যক্রম। এদিন ডিএসইর প্রধান সূচক ১৮ দশমিক ০৭ পয়েন্ট কমেছে এবং সিএসইর প্রধান সূচক ২৯ দশমিক ২৭ পয়েন্ট কমেছে।

এদিন উভয় পুঁজিবাজারে মোট লেনদেন হয়েছে ৫৪০ কোটি ১৯ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ড। গত বুধবার লেনদেন হয়েছিল ৬১২ কোটি ২৬ লাখ টাকা।

ডিএসই ও সিএসইর ওয়েবসাইট সূত্রে এ তথ্য জানা গেছে।

বৃহস্পতিবার ডিএসইর লেনদেন চিত্রডিএসই 

এদিন ডিএসইতে টাকার অঙ্কে মোট লেনদেন হয়েছে ৫১৭ কোটি ১২ লাখ টাকা। গত বুধবার লেনদেন হয়েছিল ৫৮৪ কোটি ৮০ লাখ টাকা। সুতরাং এক কার্যদিবসের ব্যবধানে ডিএসইতে লেনদেন কমেছে ৬৭ কোটি ৬৮ লাখ টাকা।
এদিন ডিএসইতে প্রধান সূচক ডিএসইএক্স ১৮ দশমিক ০৭ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ৬ হাজার ২৪৮ পয়েন্টে, ডিএসইএস বা শরীয়াহ সূচক ১ দশমিক ৩৮ পয়েন্ট কমে এক হাজার ৩৮৯ পয়েন্টে এবং ৭ দশমিক ৪০ পয়েন্ট কমে ডিএসই-৩০ সূচক দাঁড়িয়েছে দুই হাজার ২৬৪ পয়েন্টে অবস্থান করছে।
এদিন ডিএসইতে লেনদেন হওয়া ৩২৯টি কোম্পানির মধ্যে দাম বেড়েছে ১৩৮টির, কমেছে ১৪৫টির এবং কোনও পরিবর্তন হয়নি ৪৬টি কোম্পানির শেয়ার দর।
এছাড়া টাকার অঙ্কে এদিন ডিএসইতে লেনদেনের শীর্ষ ১০ কোম্পানি হলো- বিডি থাই, বারাকা পাওয়ার, প্যারামউন্ট টেক্সটাইল, সিটি ব্যাংক, সিএমসি কামাল, এমসিএল, ফাস ফাইন্যান্স, গোল্ডেন হার্ভেস্ট, ফুওয়াং ফুড এবং ব্র্যাক ব্যাংক।
বৃহস্পতিবার সিএসইর লেনদেন চিত্র
সিএসই 

অন্যদিকে এদিন সিএসইতে মোট শেয়ার লেনদেনের পরিমাণ ২৩ কোটি ০৭ লাখ টাকা। গত বুধবার লেনদেন হয়েছিল ২৭ কোটি ৪৬ লাখ টাকার শেয়ার। সুতরাং এক কার্যদিবসের ব্যবধানে সিএসইতে লেনদেন কমেছে ৪ কোটি ৩৯ লাখ টাকা।
এদিন সিএসইর প্রধান সূচক সিএসসিএক্স ২৯ দশমিক ২৭ পয়েন্ট কমে ১১ হাজার ৬৯৬ পয়েন্টে, সিএএসপিআই সূচক ৪৩ দশমিক ৫২ পয়েন্ট কমে ১৯ হাজার ৩৩৬ পয়েন্টে, সিএসই-৫০ সূচক ৫ দশমিক ৫৭ পয়েন্ট কমে এক হাজার ৪৫৬ পয়েন্টে এবং সিএসই-৩০ সূচক ৮৯ দশমিক ১৭ পয়েন্ট বেড়ে ১৭ হাজার ৪২৭ পয়েন্টে অবস্থান করছে।
এদিন সিএসইতে লেনদেন হওয়া ২৪২টি কোম্পানির মধ্যে দাম বেড়েছে ৯৬টির, কমেছে ১০৮টির এবং কোনও পরিবর্তন হয়নি ৩৮টি কোম্পানির শেয়ার দর।
টাকার অঙ্কে এদিন সিএসইতে লেনদেনের শীর্ষ ১০ কোম্পানি হলো- প্যারামাউন্ট টেক্সটাইল, বারাকা পাওয়ার, কেয়া কসমেটিকস, সমরিতা পাসপাতাল, ফাস ফাইন্যান্স, গ্রামীণ ফোন, সিভিও পেট্রোকেমিক্যাল, ফুওয়াং ফুড, ন্যাশনাল ব্যাংক এবং বিএসআরএম লিমিটেড।
আরও পড়ুন:
রাষ্ট্রায়ত্ত ব্যাংকে ঋণ জালিয়াতির ৭ কারণ