এদিন উভয় পুঁজিবাজারে মোট লেনদেন হয়েছে ৪৩৭ কোটি ৮ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ড। গত মঙ্গলবার লেনদেন হয়েছিল ৪৭৩ কোটি ৯০ লাখ টাকা।
ডিএসই ও সিএসইর ওয়েবসাইট সূত্রে এ তথ্য জানা গেছে।
এদিন ডিএসইতে টাকার অঙ্কে মোট লেনদেন হয়েছে ৪০৬ কোটি ৮৬ লাখ টাকা। গত মঙ্গলবার লেনদেন হয়েছিল ৪৪৩ কোটি ৯০ লাখ টাকা। সুতরাং এক কার্যদিবসের ব্যবধানে ডিএসইতে লেনদেন কমেছে ৩৭ কোটি ৪ লাখ টাকা।
এদিন ডিএসইতে প্রধান সূচক ডিএসইএক্স ২৭ দশমিক ৫২ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ৬ হাজার ২২৪ পয়েন্টে, ডিএসইএস বা শরীয়াহ সূচক ৪ দশমিক ০৯ পয়েন্ট কমে এক হাজার ৩৭৫ পয়েন্টে এবং ৫ দশমিক ৭৪ পয়েন্ট কমে ডিএসই-৩০ সূচক দাঁড়িয়েছে দুই হাজার ২৫১ পয়েন্টে অবস্থান করছে।
এদিন ডিএসইতে লেনদেন হওয়া ৩৩৫টি কোম্পানির মধ্যে দাম বেড়েছে ১০০টির, কমেছে ১৭৬টির এবং কোনও পরিবর্তন হয়নি ৫৯টি কোম্পানির শেয়ার দর।
এছাড়া টাকার অঙ্কে এদিন ডিএসইতে লেনদেনের শীর্ষ ১০ কোম্পানি হলো- ইসলামী ব্যাংক, শাহজিবাজার পাওয়ার, বিএসআরএম লিমিটেড, সিটি ব্যাংক, লিগ্যাসি ফুটওয়্যার, স্কয়ার ফার্মা, ওয়াইমেক্স, মিরাকেল ইন্ডাস্ট্রিজ, ব্র্যাক ব্যাংক এবং বেক্সফার্মা।
সিএসই
অন্যদিকে এদিন সিএসইতে মোট শেয়ার লেনদেনের পরিমাণ ৩০ কোটি ২২ লাখ টাকা। গত মঙ্গলবার লেনদেন হয়েছিল ৩০ কোটি টাকার শেয়ার। সুতরাং এক কার্যদিবসের ব্যবধানে সিএসইতে লেনদেন বেড়েছে ২২ লাখ টাকা।
এদিন সিএসইর প্রধান সূচক সিএসসিএক্স ৬০ দশমিক ১৫ পয়েন্ট কমে ১১ হাজার ৬৪২ পয়েন্টে, সিএএসপিআই সূচক ৯৫ দশমিক ০৫ পয়েন্ট কমে ১৯ হাজার ২৫৭ পয়েন্টে, সিএসই-৫০ সূচক ৯ দশমিক ৪৪ পয়েন্ট কমে এক হাজার ৪৫২ পয়েন্টে এবং সিএসই-৩০ সূচক ১২৭ দশমিক ৯২ পয়েন্ট বেড়ে ১৭ হাজার ৩২১ পয়েন্টে অবস্থান করছে।
এদিন সিএসইতে লেনদেন হওয়া ২৪৪টি কোম্পানির মধ্যে দাম বেড়েছে ৭০টির, কমেছে ১৩২টির এবং কোনও পরিবর্তন হয়নি ৪২টি কোম্পানির শেয়ার দর।
টাকার অঙ্কে এদিন সিএসইতে লেনদেনের শীর্ষ ১০ কোম্পানি হলো- বিএসআরএম লিমিটেড, ফনিক্স ফাইন্যান্স, ওমিয়েক্স, ন্যাশনাল ব্যাংক, ইসলামী ব্যাংক, প্রিমিয়ার ব্যাংক, মিরাকেল ইন্ডাস্ট্রিজ, আরএকে সিরামিকস, জেনারেশন নেক্সট এবং কেয়া কসমেটিকস।
আরও পড়ুন:
ব্যাংকগুলোকে ৩১ জানুয়ারির মধ্যে কর্মকর্তাদের আচরণবিধি তৈরির নির্দেশ