ডিএসইতে প্রধান সূচক ১১, সিএসইতে বেড়েছে ১৮ পয়েন্ট

ডিএসই ও সিএসইসপ্তাহের দ্বিতীয় কার্যদিবস সোমবার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) প্রধান সূচক গত কার্যদিবসের চেয়ে বেড়ে শেষ হয়েছে এ দিনের কার্যক্রম। এদিন ডিএসইর প্রধান সূচক ১১ দশমিক ৫১ পয়েন্ট বেড়েছে এবং সিএসইর প্রধান সূচক ১৮ দশমিক ৯৮ পয়েন্ট বেড়েছে।

এদিন উভয় পুঁজিবাজারে মোট লেনদেন হয়েছে ৪৭৮ কোটি ৬৫ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ড। গত রবিবার লেনদেন হয়েছিল ৩৫৮ কোটি ৮৫ লাখ টাকা।

ডিএসই ও সিএসইর ওয়েবসাইট সূত্রে এ তথ্য জানা গেছে।

সোমবার ডিএসইর লেনদেন চিত্রডিএসই 

এদিন ডিএসইতে টাকার অঙ্কে মোট লেনদেন হয়েছে ৪৫৫ কোটি ৩০ লাখ টাকা। গত রবিবার লেনদেন হয়েছিল ৩৩৮ কোটি ২৭ লাখ টাকা। সুতরাং এক কার্যদিবসের ব্যবধানে ডিএসইতে লেনদেন বেড়েছে ১১৭ কোটি ৩ লাখ টাকা।
এদিন ডিএসইতে প্রধান সূচক ডিএসইএক্স ১১ দশমিক ৫১ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৬ হাজার ২২৪ পয়েন্টে, ডিএসইএস বা শরীয়াহ সূচক ০ দশমিক ৩৩ পয়েন্ট বেড়ে এক হাজার ৩৭৩ পয়েন্টে এবং ৫ দশমিক ২৫ পয়েন্ট বেড়ে ডিএসই-৩০ সূচক দাঁড়িয়েছে দুই হাজার ২৪৪ পয়েন্টে অবস্থান করছে।
এদিন ডিএসইতে লেনদেন হওয়া ৩৩১টি কোম্পানির মধ্যে দাম বেড়েছে ৯৯টির, কমেছে ১৭৮টির এবং কোনও পরিবর্তন হয়নি ৫৪টি কোম্পানির শেয়ার দর।
এছাড়া টাকার অঙ্কে এদিন ডিএসইতে লেনদেনের শীর্ষ ১০ কোম্পানি হলো- গ্রামীণ ফোন, আলিফ ম্যানুফ্যাকচারিং কোম্পানি, শাহজালাল ইসলামী ব্যাংক, স্কয়ার ফার্মা, ন্যাশনাল টিউবস, সিটি ব্যাংক, ইসলামী ব্যাংক, আমার নেটওয়ার্ক, ব্র্যাক ব্যাংক এবং লংকা-বাংলা ফাইন্যান্স। 

সোমবার সিএসইর লেনদেন চিত্রসিএসই 

অন্যদিকে এদিন সিএসইতে মোট শেয়ার লেনদেনের পরিমাণ ২৩ কোটি ৩৫ লাখ টাকা। গত রবিবার লেনদেন হয়েছিল ২০ কোটি ৫৮ লাখ টাকার শেয়ার। সুতরাং এক কার্যদিবসের ব্যবধানে সিএসইতে লেনদেন বেড়েছে ২ কোটি ৭৭ লাখ টাকা।
এদিন সিএসইর প্রধান সূচক সিএসসিএক্স ১৮ দশমিক ৯৮ পয়েন্ট বেড়ে ১১ হাজার ৬৪৩ পয়েন্টে, সিএএসপিআই সূচক ২৯ দশমিক ৩৬ পয়েন্ট বেড়ে ১৯ হাজার ২৭১ পয়েন্টে, সিএসই-৫০ সূচক ৩ দশমিক ২৭ পয়েন্ট বেড়ে এক হাজার ৪৫২ পয়েন্টে এবং সিএসই-৩০ সূচক ১২ দশমিক ৩৪ পয়েন্ট বেড়ে ১৭ হাজার ৩০৮ পয়েন্টে অবস্থান করছে।
এদিন সিএসইতে লেনদেন হওয়া ২৩৭টি কোম্পানির মধ্যে দাম বেড়েছে ৯১টির, কমেছে ১১৫টির এবং কোনও পরিবর্তন হয়নি ৩১টি কোম্পানির শেয়ার দর।
টাকার অঙ্কে এদিন সিএসইতে লেনদেনের শীর্ষ ১০ কোম্পানি হলো- ব্র্যাক ব্যাংক, বিএসআরএম লিমিটেড, ব্যাংক এশিয়া, ঢাকা ব্যাংক, কনফিডেন্স সিমেন্টন্ট, ওয়ান ব্যাংক, লংকা-বাংলা ফাইন্যান্স, ন্যাশনাল ব্যাংক, শাহজালাল ইসলামী ব্যাংক এবং সিটি ব্যাংক।
আরও পড়ুন:
চাল সিন্ডিকেটের খবর নেই, পেঁয়াজ সিন্ডিকেটের সন্ধানে গোয়েন্দারা