এর আগেও মো. রফিকুল আলম বাংলাদেশ ডেভলপমেন্ট ব্যাংকের (বিডিবিএল) উপ-ব্যবস্থপনা পরিচালক হিসেবে কর্মরত ছিলেন। চাকরি জীবনে তিনি বিডিবিএলের শাখা ব্যবস্থাপক, অঞ্চল প্রধান, সার্কেল প্রধান ও বিভাগীয় প্রধান হিসেবে দায়িত্ব পালন করেছেন। তিনি মালয়েশিয়া, সিঙ্গাপুর, ফ্রান্সে বিভিন্ন প্রশিক্ষণ কর্মসূচিতে অংশগ্রহণ করেন।
ঢাকা সদরের এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণকারী রফিকুল আলম ১৯৮৩ সালে সিনিয়র অফিসার হিসেবে অগ্রণী ব্যাংকে তার চাকরি জীবন শুরু করেন।