এদিন উভয় পুঁজিবাজারে মোট লেনদেন হয়েছে ৪৪২ কোটি ৫৬ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ড। গত সোমবার লেনদেন হয়েছিল ৪০২ কোটি ৯ লাখ টাকা।
ডিএসই ও সিএসইর ওয়েবসাইট সূত্রে এ তথ্য জানা গেছে।
এদিন ডিএসইতে টাকার অঙ্কে মোট লেনদেন হয়েছে ৩৯১ কোটি ৪৩ লাখ টাকা। গত সোমবার লেনদেন হয়েছিল ৩৭৭ কোটি ১৬ লাখ টাকা। সুতরাং এক কার্যদিবসের ব্যবধানে ডিএসইতে লেনদেন বেড়েছে ১৪ কোটি ১৭ লাখ টাকা।
এদিন ডিএসইতে প্রধান সূচক ডিএসইএক্স ৩১ দশমিক ২১ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ৫ হাজার ৯০৯ পয়েন্টে, ডিএসইএস বা শরীয়াহ সূচক ১০ দশমিক ৪২ পয়েন্ট কমে এক হাজার ৩৭৯ পয়েন্টে এবং ১৫ দশমিক ৬৬ পয়েন্ট কমে ডিএসই-৩০ সূচক দাঁড়িয়েছে দুই হাজার ১৭৩ পয়েন্টে অবস্থান করছে।
এদিন ডিএসইতে লেনদেন হওয়া ৩৩৬টি কোম্পানির মধ্যে দাম বেড়েছে ৯০টির, কমেছে ১৯১টির এবং কোনও পরিবর্তন হয়নি ৫৫টি কোম্পানির শেয়ার দর।
এছাড়া টাকার অঙ্কে এদিন ডিএসইতে লেনদেনের শীর্ষ ১০ কোম্পানি হলো- ইউনিক হোটেল, গ্রামীণ ফোন, স্কয়ার ফার্মা, লংকা-বাংলা ফাইন্যান্স, ফুওয়াং ফুড, বেক্সফার্মা, সিভিও পেট্রোকেমিক্যাল, আলিফ অ্যালুমিনিয়াম, মুন্নু সিরামিকস এবং ফার্মা এইড।
অন্যদিকে এদিন সিএসইতে মোট শেয়ার লেনদেনের পরিমাণ ৫১ কোটি ১৩ লাখ টাকা। গত সোমবার লেনদেন হয়েছিল ২৪ কোটি ৯৩ লাখ টাকার শেয়ার। সুতরাং এক কার্যদিবসের ব্যবধানে সিএসইতে লেনদেন বেড়েছে ২৬ কোটি ১৭ লাখ টাকা।
এদিন সিএসইর প্রধান সূচক সিএসসিএক্স ৬৫ দশমিক ১৭ পয়েন্ট কমে ১১ হাজার ১৭ পয়েন্টে, সিএএসপিআই সূচক ১১০ দশমিক ০৬ পয়েন্ট কমে ১৮ হাজার ২৫৭ পয়েন্টে, সিএসই-৫০ সূচক ৯ দশমিক ৫১ পয়েন্ট কমে এক হাজার ৩৭৬ পয়েন্টে এবং সিএসই-৩০ সূচক ১০৬ দশমিক ২৯ পয়েন্ট কমে ১৬ হাজার ৫৩৫ পয়েন্টে অবস্থান করছে।
এদিন সিএসইতে লেনদেন হওয়া ২৩০টি কোম্পানির মধ্যে দাম বেড়েছে ৫৮টির, কমেছে ১৩৭টির এবং কোনও পরিবর্তন হয়নি ৩৫টি কোম্পানির শেয়ার দর।
টাকার অঙ্কে এদিন সিএসইতে লেনদেনের শীর্ষ ১০ কোম্পানি হলো- গ্রামীণ ফোন, শাহজালাল ইসলামী ব্যাংক, ইউনিক হোটেল, বেক্সিমকো লিমিটেড, আলিফ অ্যালুমিনিয়াম, লংকা-বাংলা ফাইন্যান্স, বিএসআরএম স্টিল, কেয়া কসমেটিকস, স্কয়ার ফার্মা এবং ফুওয়াং ফুড।
আরও পড়ুন:
বাজারে হোন্ডার নতুন মডেলের মোটরসাইকেল