এদিন উভয় পুঁজিবাজারে মোট লেনদেন হয়েছে ৩৯৯ কোটি ২৪ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ড। গত বৃহস্পতিবার লেনদেন হয়েছিল ৩১৬ কোটি ৩২ লাখ টাকা।
ডিএসই ও সিএসইর ওয়েবসাইট সূত্রে এ তথ্য জানা গেছে।
এদিন ডিএসইতে টাকার অঙ্কে মোট লেনদেন হয়েছে ৩৮৪ কোটি ৪ লাখ টাকা। গত বৃহস্পতিবার লেনদেন হয়েছিল ২৮৯ কোটি ৬৬ লাখ টাকা। সুতরাং এক কার্যদিবসের ব্যবধানে ডিএসইতে লেনদেন বেড়েছে ৯৪ কোটি ৩৮ লাখ টাকা।
এদিন ডিএসইতে প্রধান সূচক ডিএসইএক্স ৭৪ দশমিক ৮৫ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ৫ হাজার ৮৩২ পয়েন্টে, ডিএসইএস বা শরীয়াহ সূচক ১৪ দশমিক ১৭ পয়েন্ট কমে এক হাজার ৩৬১ পয়েন্টে এবং ২৮ দশমিক ১৯ পয়েন্ট কমে ডিএসই-৩০ সূচক দাঁড়িয়েছে দুই হাজার ১৪২ পয়েন্টে অবস্থান করছে।
এদিন ডিএসইতে লেনদেন হওয়া ৩৩৩টি কোম্পানির মধ্যে দাম বেড়েছে ৬৭টির, কমেছে ২৪৩টির এবং কোনও পরিবর্তন হয়নি ২৩টি কোম্পানির শেয়ার দর।
এছাড়া টাকার অঙ্কে এদিন ডিএসইতে লেনদেনের শীর্ষ ১০ কোম্পানি হলো- স্কয়ার ফার্মা, ইউনিক হোটেল, ইফাদ অটোমোবাইল, বেক্সফার্মা, এসিআই, ফার্মা এইড, সিভিও পেট্রোকেমিক্যাল, আইডিএলসি, লিগ্যাসি ফুটওয়্যার এবং ইউনাইটেড পাওয়ার।
অন্যদিকে এদিন সিএসইতে মোট শেয়ার লেনদেনের পরিমাণ ১৫ কোটি ২০ লাখ টাকা। গত বৃহস্পতিবার লেনদেন হয়েছিল ২৬ কোটি ৬৬ লাখ টাকার শেয়ার। সুতরাং এক কার্যদিবসের ব্যবধানে সিএসইতে লেনদেন কমেছে ১১ কোটি ৪৬ লাখ টাকা।
এদিন সিএসইর প্রধান সূচক সিএসসিএক্স ১৫১ দশমিক ৪৩ পয়েন্ট কমে ১০ হাজার ৮৬৭ পয়েন্টে, সিএএসপিআই সূচক ২৪৩ দশমিক ০১ পয়েন্ট কমে ১৮ হাজার ৮ পয়েন্টে, সিএসই-৫০ সূচক ১৯ দশমিক ৩০ পয়েন্ট কমে এক হাজার ৩৫৭ পয়েন্টে এবং সিএসই-৩০ সূচক ২৩৫ দশমিক ৬৯ পয়েন্ট কমে ১৬ হাজার ২৬১ পয়েন্টে অবস্থান করছে।
এদিন সিএসইতে লেনদেন হওয়া ২২৪টি কোম্পানির মধ্যে দাম বেড়েছে ৩৮টির, কমেছে ১৭৩টির এবং কোনও পরিবর্তন হয়নি ১৩টি কোম্পানির শেয়ার দর।
টাকার অঙ্কে এদিন সিএসইতে লেনদেনের শীর্ষ ১০ কোম্পানি হলো- ইউনিক হোটেল, স্কয়ার ফার্মা, কেয়া কসমেটিকস, সিভিও পেট্রোকেমিক্যাল, লিগ্যাসি ফুটওয়্যার, বেক্সিমকো লিমিটেড, লংকা-বাংলা ফাইন্যান্স, আলিফ অ্যালুমিনিয়াম, গ্রামীণ ফোন এবং ন্যাশনাল ব্যাংক।
আরও পড়ুন:
ঢাকা চেম্বারের ৬০ বছর পূর্তি