ডিএসইতে প্রধান সূচক বেড়েছে ৬, সিএসইতে কমেছে ১০ পয়েন্ট

ডিএসই ও সিএসইসপ্তাহের চতুর্থ কার্যদিবস বুধবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) প্রধান সূচক বেড়ে এবং চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) প্রধান সূচক গত কার্যদিবসের চেয়ে কমে শেষ হয়েছে এ দিনের কার্যক্রম। এদিন ডিএসইর প্রধান সূচক ৬ দশমিক ৫১ পয়েন্ট বেড়েছে এবং সিএসইর প্রধান সূচক ১০ দশমিক ০৪ পয়েন্ট কমেছে।

এদিন উভয় পুঁজিবাজারে মোট লেনদেন হয়েছে ৪১৭ কোটি ১ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ড। গত মঙ্গলবার লেনদেন হয়েছিল ৩৩৭ কোটি ২৯ লাখ টাকা।

ডিএসই ও সিএসইর ওয়েবসাইট সূত্রে এ তথ্য জানা গেছে।

বুধবার ডিএসইর লেনদেন চিত্রডিএসই 

এদিন ডিএসইতে টাকার অঙ্কে মোট লেনদেন হয়েছে ৩৮৯ কোটি ৫ লাখ টাকা। গত মঙ্গলবার লেনদেন হয়েছিল ৩২১ কোটি ৯১ লাখ টাকা। সুতরাং এক কার্যদিবসের ব্যবধানে ডিএসইতে লেনদেন বেড়েছে ৬৭ কোটি ১৪ লাখ টাকা।
এদিন ডিএসইতে প্রধান সূচক ডিএসইএক্স ৬ দশমিক ৫১ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৫ হাজার ৮০৪ পয়েন্টে, ডিএসইএস বা শরীয়াহ সূচক ৪ দশমিক ৮৭ পয়েন্ট বেড়ে এক হাজার ৩৬১ পয়েন্টে এবং ৫ দশমিক ১৯ পয়েন্ট বেড়ে ডিএসই-৩০ সূচক দাঁড়িয়েছে দুই হাজার ১৪৬ পয়েন্টে অবস্থান করছে।
এদিন ডিএসইতে লেনদেন হওয়া ৩৩৫টি কোম্পানির মধ্যে দাম বেড়েছে ১৩১টির, কমেছে ১৫০টির এবং কোনও পরিবর্তন হয়নি ৫৪টি কোম্পানির শেয়ার দর।
এছাড়া টাকার অঙ্কে এদিন ডিএসইতে লেনদেনের শীর্ষ ১০ কোম্পানি হলো- ইফাদ অটোমোবাইল, লংকা-বাংলা ফাইন্যান্স, লাফার্জ সুরমা সিমেন্ট, স্কয়ার ফার্মা, আল-আরাফা ইসলামী ব্যাংক, বিবিএস ক্যাবল, ব্র্যাক ব্যাংক, মুন্নু সিরামিকস, নাহি অ্যালুমিনিয়াম এবং কেয়া কসমেটিকস।

বুধবার সিএসইর লেনদেন চিত্রসিএসই
অন্যদিকে এদিন সিএসইতে মোট শেয়ার লেনদেনের পরিমাণ ২৭ কোটি ৯৬ লাখ টাকা। গত মঙ্গলবার লেনদেন হয়েছিল ১৫ কোটি ৩৮ লাখ টাকার শেয়ার। সুতরাং এক কার্যদিবসের ব্যবধানে সিএসইতে লেনদেন বেড়েছে ১০ কোটি ৪ লাখ টাকা।
এদিন সিএসইর প্রধান সূচক সিএসসিএক্স ১০ দশমিক ০৪ পয়েন্ট কমে ১০ হাজার ৮১৮ পয়েন্টে, সিএএসপিআই সূচক ১৬ দশমিক ৪৪ পয়েন্ট কমে ১৭ হাজার ৯২৬ পয়েন্টে, সিএসই-৫০ সূচক ২ দশমিক ৩৫ পয়েন্ট কমে এক হাজার ৩৫২ পয়েন্টে এবং সিএসই-৩০ সূচক ৬৫ দশমিক ৩৩ পয়েন্ট কমে ১৬ হাজার ২৬২ পয়েন্টে অবস্থান করছে।
এদিন সিএসইতে লেনদেন হওয়া ২২৭টি কোম্পানির মধ্যে দাম বেড়েছে ৭৭টির, কমেছে ১১৩টির এবং কোনও পরিবর্তন হয়নি ৩৭টি কোম্পানির শেয়ার দর।
টাকার অঙ্কে এদিন সিএসইতে লেনদেনের শীর্ষ ১০ কোম্পানি হলো- গ্রামীণ ফোন, লাফার্জ সুরমা সিমেন্ট, বিবিএল ক্যাবল, কেয়া কসমেটিকস, নাহি অ্যালুমিনিয়াম, লংকা-বাংলা ফাইন্যান্স, বেক্সিমকো লিমিটেড, ঢাকা ব্যাংক, স্কয়ার ফার্মা এবং জেনারেশন নেক্সট।
আরও পড়ুন:
তেলের দাম নির্ধারণে স্বয়ংক্রিয় পদ্ধতি প্রবর্তনের প্রস্তাব বিপিসির