ডিএসইতে প্রধান সূচক ১২, সিএসইতে বেড়েছে ৫৭ পয়েন্ট

ডিএসই ও সিএসইসপ্তাহের প্রথম কার্যদিবস রবিবার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) প্রধান সূচক গত কার্যদিবসের চেয়ে বেড়ে শেষ হয়েছে এ দিনের কার্যক্রম। এদিন ডিএসইর প্রধান সূচক ১২ দশমিক ৫৫ পয়েন্ট বেড়েছে এবং সিএসইর প্রধান সূচক ৫৭ দশমিক ৩৯ পয়েন্ট বেড়েছে।

এদিন উভয় পুঁজিবাজারে মোট লেনদেন হয়েছে ৩৮১ কোটি ৪৩ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ড। গত বৃহস্পতিবার লেনদেন হয়েছিল ৪৩৭ কোটি ৭২ লাখ টাকা।

ডিএসই ও সিএসইর ওয়েবসাইট সূত্রে এ তথ্য জানা গেছে।

ডিএসইডিএসই

এদিন ডিএসইতে টাকার অঙ্কে মোট লেনদেন হয়েছে ৩৬৩ কোটি ৪৩ লাখ টাকা। গত বৃহস্পতিবার লেনদেন হয়েছিল ৪২২ কোটি ৩০ লাখ টাকা। সুতরাং এক কার্যদিবসের ব্যবধানে ডিএসইতে লেনদেন কমেছে ৫৮ কোটি ৮৭ লাখ টাকা।
এদিন ডিএসইতে প্রধান সূচক ডিএসইএক্স ১২ দশমিক ৫৫ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৫ হাজার ৮৮৩ পয়েন্টে, ডিএসইএস বা শরীয়াহ সূচক ১ দশমিক ৩২ পয়েন্ট বেড়ে এক হাজার ৩৭৩ পয়েন্টে এবং ৩ দশমিক ৪৪ পয়েন্ট বেড়ে ডিএসই-৩০ সূচক দাঁড়িয়েছে দুই হাজার ১৭২ পয়েন্টে। 
এদিন ডিএসইতে লেনদেন হওয়া ৩৩৪টি কোম্পানির মধ্যে দাম বেড়েছে ১৭৮টির, কমেছে ১০৯টির এবং কোনও পরিবর্তন হয়নি ৪৭টি কোম্পানির শেয়ার দর।
এছাড়া টাকার অঙ্কে এদিন ডিএসইতে লেনদেনের শীর্ষ ১০ কোম্পানি হলো- ন্যাশনাল টিউবস লিমিটেড,  ইফাদ অটোস , এপেক্স ফুডস লিমিটেড, আলিফ মেনুফ্যাকচারিং কোম্পানি লিমিটেড, ফনিক্স  ফাইন্যান্স, মনো সিরামিক, আমরা নেটওয়ার্কস লিমিটেড,  কেয়া কসমেটিকস , লংকা বাংলা ফাইন্যান্স এবং আলিফ ইন্ডাস্ট্রিজ লিমিটেড।

সিএসইসিএসই

অন্যদিকে এদিন সিএসইতে মোট শেয়ার লেনদেনের পরিমাণ ১৭ কোটি ৭০ লাখ টাকা। গত বৃহস্পতিবার লেনদেন হয়েছিল ১৫ কোটি ৪২ লাখ টাকার শেয়ার। সুতরাং এক কার্যদিবসের ব্যবধানে সিএসইতে লেনদেন বেড়েছে  ২ কোটি ২৮ লাখ টাকা।
এদিন সিএসইর প্রধান সূচক সিএসসিএক্স ৫৭ দশমিক ৩৯ পয়েন্ট বেড়ে ১০ হাজার ৯৬৯ পয়েন্টে, সিএএসপিআই সূচক ৯৩ দশমিক ৫৩ পয়েন্ট বেড়ে ১৮ হাজার ১৭২ পয়েন্টে, সিএসই-৫০ সূচক ৪ দশমিক ৮৬ পয়েন্ট বেড়ে ১৩ হাজার ৭০ পয়েন্টে এবং সিএসই-৩০ সূচক ১১৯  দশমিক ২০ পয়েন্ট বেড়ে ১৬ হাজার ৪৯৪ পয়েন্টে অবস্থান করছে।
এদিন সিএসইতে লেনদেন হওয়া ২৩১টি কোম্পানির মধ্যে দাম বেড়েছে ১৪৪টির, কমেছে ৫৩টির এবং কোনও পরিবর্তন হয়নি ৩৪টি কোম্পানির শেয়ার দর।
টাকার অঙ্কে এদিন সিএসইতে লেনদেনের শীর্ষ ১০ কোম্পানি হলো- ড্রাগন সুয়েটার অ্যান্ড স্পিনিং লিমিটেড,  ঢাকা ব্যাংক , কেয়া কসমেটিকস , বিবিএস ক্যাবলস লিমিটেড, লংকা বাংলা ফাইন্যান্স, লাফার্জ হোলসিম, আলিফ ইন্ডাস্ট্রিজ লিমিটেড,  ফুয়াং ফুড , ওসমানিয়া গ্লাস শিট ফ্যাক্টরি লিমিটেড এবং ফরচুন সু’জ লিমিটেড।