ডিএসইতে প্রধান সূচক ৪৮, সিএসইতে কমেছে ৮৬ পয়েন্ট

ডিএসই ও সিএসইসপ্তাহের দ্বিতীয় কার্যদিবস সোমবার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) প্রধান সূচক গত কার্যদিবসের চেয়ে কমে শেষ হয়েছে এ দিনের কার্যক্রম। এদিন ডিএসইর প্রধান সূচক ৪৮ দশমিক ৫ পয়েন্ট কমেছে এবং সিএসইর প্রধান সূচক ৮৬ দশমিক ৪৪ পয়েন্ট কমেছে।

এদিন উভয় পুঁজিবাজারে মোট লেনদেন হয়েছে ৪১৫ কোটি ৮৩ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ড। গত রবিবার লেনদেন হয়েছিল ৪৩৭ কোটি ৭২ লাখ টাকা।

ডিএসই ও সিএসইর ওয়েবসাইট সূত্রে এ তথ্য জানা গেছে।

ডিএসইডিএসই

এদিন ডিএসইতে টাকার অঙ্কে মোট লেনদেন হয়েছে ৩৮৯ কোটি ৫৩ লাখ টাকা। গত রবিবার লেনদেন হয়েছিল ৪২২ কোটি ৩০ লাখ টাকা। সুতরাং এক কার্যদিবসের ব্যবধানে ডিএসইতে লেনদেন বেড়েছে ৩২ কোটি ৭৭ লাখ টাকা।
এদিন ডিএসইতে প্রধান সূচক ডিএসইএক্স ৪৮ দশমিক ০৫ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ৫ হাজার ৮৩৫ পয়েন্টে, ডিএসইএস বা শরীয়াহ সূচক ৬ দশমিক ০৫ পয়েন্ট কমে এক হাজার ৩৬৭ পয়েন্টে এবং ২০ দশমিক ০৪ পয়েন্ট কমে ডিএসই-৩০ সূচক দাঁড়িয়েছে দুই হাজার ১৫২ পয়েন্টে। 
এদিন ডিএসইতে লেনদেন হওয়া ৩৩৪টি কোম্পানির মধ্যে দাম বেড়েছে ৯০টির, কমেছে ২০৯টির এবং কোনও পরিবর্তন হয়নি ৩৫টি কোম্পানির শেয়ার দর।
এছাড়া টাকার অঙ্কে এদিন ডিএসইতে লেনদেনের শীর্ষ ১০ কোম্পানি হলো- ইবনে সিনা, মনো সিরামিক ইন্ডাস্ট্রিজ, ন্যাশনাল টিউবস লিমিটেড, জেমিনি সি ফুড লিমিটেড,  ইউনিক হোটেল, আনোয়ার গালভেনাইজিং লিমিটেড, নাহি অ্যালুমিনিয়াম, আলিফ ইন্ডাস্ট্রিজ লিমিটেড, লংকা-বাংলা ফাইন্যান্স এবং ইফাদ অটোস।

সিএসইসিএসই
অন্যদিকে এদিন সিএসইতে মোট শেয়ার লেনদেনের পরিমাণ ২৬ কোটি ৩০ লাখ টাকা। গত রবিবার লেনদেন হয়েছিল ১৭ কোটি ৭০ লাখ টাকার শেয়ার। সুতরাং এক কার্যদিবসের ব্যবধানে সিএসইতে লেনদেন কমেছে ৮ কোটি ৬ লাখ টাকা।
এদিন সিএসইর প্রধান সূচক সিএসসিএক্স ৮৬ দশমিক ৪৪ পয়েন্ট বেড়ে ১০ হাজার ৮৮২ পয়েন্টে, সিএএসপিআই সূচক ১৪২ দশমিক ১৯ পয়েন্ট বেড়ে ১৮ হাজার ৩০ পয়েন্টে, সিএসই-৫০ সূচক ১২ দশমিক ৫৩ পয়েন্ট বেড়ে ১৩ হাজার ৫৭ পয়েন্টে এবং সিএসই-৩০ সূচক ১০৩  দশমিক ৯১ পয়েন্ট বেড়ে ১৬ হাজার ৩৯১ পয়েন্টে অবস্থান করছে।
এদিন সিএসইতে লেনদেন হওয়া ২২৭টি কোম্পানির মধ্যে দাম বেড়েছে ৬২টির, কমেছে ১৪৮টির এবং কোনও পরিবর্তন হয়নি ১৭টি কোম্পানির শেয়ার দর।
টাকার অঙ্কে এদিন সিএসইতে লেনদেনের শীর্ষ ১০ কোম্পানি হলো- গ্রামীণফোন, স্কয়ার ফার্মা , ব্র্যাক ব্যাংক, ইবনে সিনা, বেক্সিমকো, নাহি অ্যালুমিনিয়াম, কেয়া কসমেটিক্স,  আলিফ ইন্ডাস্ট্রিজ লিমিটেড , লাফার্জ হোলসিম এবং মিরাক্যাল ইন্ডাস্ট্রিজ লিমিটেড।