এদিন উভয় পুঁজিবাজারে মোট লেনদেন হয়েছে ৪৩৯ কোটি ২৩ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ড। গত রবিবার লেনদেন হয়েছিল ৪৫৭ কোটি ২২ লাখ টাকা।
ডিএসই ও সিএসইর ওয়েবসাইট সূত্রে এ তথ্য জানা গেছে।
এদিন ডিএসইতে টাকার অঙ্কে মোট লেনদেন হয়েছে ৪০৫ কোটি ৭৩ লাখ টাকা। গত মঙ্গলবার লেনদেন হয়েছিল ৪৫৭ কোটি ২২ লাখ টাকা। সুতরাং এক কার্যদিবসের ব্যবধানে ডিএসইতে লেনদেন কমেছে ৫১ কোটি ৪৯ লাখ টাকা।
এদিন ডিএসইতে প্রধান সূচক ডিএসইএক্স ২৫ দশমিক ৬২ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ৫ হাজার ৮২২ পয়েন্টে, ডিএসইএস বা শরীয়াহ সূচক ১ দশমিক ৮৪ পয়েন্ট কমে এক হাজার ৩৭৩ পয়েন্টে এবং ১২ দশমিক ০২ পয়েন্ট কমে ডিএসই-৩০ সূচক দাঁড়িয়েছে দুই হাজার ১৪৩ পয়েন্টে।
এদিন ডিএসইতে লেনদেন হওয়া ৩৩৫টি কোম্পানির মধ্যে দাম বেড়েছে ১১৫টির, কমেছে ১৭৫টির এবং কোনও পরিবর্তন হয়নি ৪৫টি কোম্পানির শেয়ার দর।
এছাড়া টাকার অঙ্কে এদিন ডিএসইতে লেনদেনের শীর্ষ ১০ কোম্পানি হলো- ব্র্যাক ব্যাংক, আল-আরাফাহ ইসলামি ব্যাংক, মনো সিরামিক ইন্ডাস্ট্রিজ, বেক্সিমকো ফার্মা, মার্কেন্টাইল ব্যাংক, গ্রামীণফোন, ইফাদ অটোস, বিডি থাই অ্যালুমিনিয়াম, প্যারামাউন্ট টেক্সটাইল লিমিটেড এবং নাহি অ্যালুমিনিয়াম।
অন্যদিকে এদিন সিএসইতে মোট শেয়ার লেনদেনের পরিমাণ ৩৩ কোটি ৫ লাখ টাকা। গত মঙ্গলবার লেনদেন হয়েছিল ৩০ কোটি ৩২ লাখ টাকার শেয়ার। সুতরাং এক কার্যদিবসের ব্যবধানে সিএসইতে লেনদেন বেড়েছে ২ কোটি ৭৩ লাখ টাকা।
এদিন সিএসইর প্রধান সূচক সিএসসিএক্স ৪৪ দশমিক ৯৯ পয়েন্ট কমে ১০ হাজার ৮৬২ পয়েন্টে, সিএএসপিআই সূচক ৭৩ দশমিক ৫৩ পয়েন্ট কমে ১৭ হাজার ৯৯২ পয়েন্টে, সিএসই-৫০ সূচক ৮০ দশমিক ৩২ পয়েন্ট কমে ১৩ হাজার ৫১ পয়েন্টে এবং সিএসই-৩০ সূচক ৮০ দশমিক ৩২ পয়েন্ট বেড়ে ১৬ হাজার ৩১৫ পয়েন্টে অবস্থান করছে।
এদিন সিএসইতে লেনদেন হওয়া ২২৫টি কোম্পানির মধ্যে দাম বেড়েছে ৮২টির, কমেছে ১০৮টির এবং কোনও পরিবর্তন হয়নি ৩৫টি কোম্পানির শেয়ার দর।
টাকার অঙ্কে এদিন সিএসইতে লেনদেনের শীর্ষ ১০ কোম্পানি হলো- গ্রামীণফোন, অ্যাকটিভ ফাইন ক্যামিকেলস লিমিটেড , স্কয়ার ফার্মা, লংকা-বাংলা ফাইন্যান্স, ফুয়াং ফুড, উইমেক্স, বেক্সিমকো, কেয়া কসমেটিক্স, ওয়েস্টার্ন মেরিন শিপইয়ার্ড এবং বিবিএস ক্যাবলস।