ডিএসইতে প্রধান সূচক ৫, সিএসইতে বেড়েছে ৪ পয়েন্ট

ডিএসই ও সিএসইসপ্তাহের পঞ্চম ও শেষ কার্যদিবস বৃহস্পতিবার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) প্রধান সূচক গত কার্যদিবসের চেয়ে বেড়ে শেষ হয়েছে এ দিনের কার্যক্রম। এদিন ডিএসইর প্রধান সূচক ৫ দশমিক ৮০ পয়েন্ট বেড়েছে এবং সিএসইর প্রধান সূচক ৪ দশমিক ৫৮ পয়েন্ট বেড়েছে।

এদিন উভয় পুঁজিবাজারে মোট লেনদেন হয়েছে ২৯৮ কোটি ২৭ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ড। গত বুধবার লেনদেন হয়েছিল ৪৩৯ কোটি ২৩ লাখ টাকা।

ডিএসই ও সিএসইর ওয়েবসাইট সূত্রে এ তথ্য জানা গেছে।

ডিএসইডিএসই

এদিন ডিএসইতে টাকার অঙ্কে মোট লেনদেন হয়েছে ২৭৩ কোটি ৯১ লাখ টাকা। গত বুধবার লেনদেন হয়েছিল ৪০৫ কোটি ৭৩ লাখ টাকা। সুতরাং এক কার্যদিবসের ব্যবধানে ডিএসইতে লেনদেন কমেছে ১৩১ কোটি ৮২ লাখ টাকা।
এদিন ডিএসইতে প্রধান সূচক ডিএসইএক্স ৫ দশমিক ৮০ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৫ হাজার ৮২৭ পয়েন্টে, ডিএসইএস বা শরীয়াহ সূচক ০ দশমিক ২৬ পয়েন্ট কমে এক হাজার ৩৭৩ পয়েন্টে এবং ০ দশমিক ১৯ পয়েন্ট বেড়ে ডিএসই-৩০ সূচক দাঁড়িয়েছে দুই হাজার ১৪৩ পয়েন্টে। 
এদিন ডিএসইতে লেনদেন হওয়া ৩৩৪টি কোম্পানির মধ্যে দাম বেড়েছে ১২০টির, কমেছে ১৬২টির এবং কোনও পরিবর্তন হয়নি ৫২টি কোম্পানির শেয়ার দর।
এছাড়া টাকার অঙ্কে এদিন ডিএসইতে লেনদেনের শীর্ষ ১০ কোম্পানি হলো- আল- আরাফাহ ইসলামি ব্যাংক, মনো সিরামিক ইন্ডাস্ট্রিজ, স্কয়ার ফার্মা, এসিআই, গ্রামীণফোন, ইফাদ অটোস লিমিটেড,নাহি অ্যালুমিনিয়াম, বিডি থাই অ্যালুমিনিয়াম, অ্যাপেক্স ফুডস এবং মারকানা ব্যাংক।

সিএসইসিএসই
অন্যদিকে এদিন সিএসইতে মোট শেয়ার লেনদেনের পরিমাণ ২৪ কোটি ৩৬ লাখ টাকা। গত বুধবার লেনদেন হয়েছিল ৩৩ কোটি ৫ লাখ টাকার শেয়ার। সুতরাং এক কার্যদিবসের ব্যবধানে সিএসইতে লেনদেন কমেছে ৯ কোটি ১৪ লাখ টাকা।
এদিন সিএসইর প্রধান সূচক সিএসসিএক্স ৪ দশমিক ৫৮ পয়েন্ট বেড়ে ১০ হাজার ৮৬৭ পয়েন্টে, সিএএসপিআই সূচক ৭ দশমিক ৭৪ পয়েন্ট বেড়ে ১৮ হাজার  পয়েন্টে, সিএসই-৫০ সূচক ১ দশমিক ৮৬ পয়েন্ট বেড়ে ১৩ হাজার ৫৩ পয়েন্টে এবং সিএসই-৩০ সূচক ১১  দশমিক ৩২ পয়েন্ট বেড়ে ১৬ হাজার ৩২৭ পয়েন্টে অবস্থান করছে।
এদিন সিএসইতে লেনদেন হওয়া ২১৫টি কোম্পানির মধ্যে দাম বেড়েছে ৭৯টির, কমেছে ১০০টির এবং কোনও পরিবর্তন হয়নি ৩৬টি কোম্পানির শেয়ার দর।
টাকার অঙ্কে এদিন সিএসইতে লেনদেনের শীর্ষ ১০ কোম্পানি হলো- ব্রিটিশ অ্যামেরিকান টোব্যাকো, বিবিএস ক্যাবলস, লাফার্জ হোলসিম, নাহি অ্যালুমিনিয়াম, জেনারেশন নেক্সট, ফুয়াং ফুড, উইমেক্স, ফরচুন, বেক্সিমকো, এবং স্কয়ার ফার্মা।