ডিএসইতে প্রধান সূচক ৫৪, সিএসইতে কমেছে ৭৬ পয়েন্ট

 

ডিএসই ও সিএসইসপ্তাহের প্রথম কার্যদিবস শনিবার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) প্রধান সূচক গত কার্যদিবসের চেয়ে কমে শেষ হয়েছে এ দিনের কার্যক্রম। এদিন ডিএসইর প্রধান সূচক ৫৪ দশমিক ৬২ পয়েন্ট কমেছে এবং সিএসইর প্রধান সূচক ৭৬ দশমিক ১৮ পয়েন্ট কমেছে।

এদিন উভয় পুঁজিবাজারে মোট লেনদেন হয়েছে ২৪৮ কোটি ৭৭ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ড। গত বৃহস্পতিবার লেনদেন হয়েছিল ২৯৮ কোটি ২৭ লাখ টাকা।

ডিএসই ও সিএসইর ওয়েবসাইট সূত্রে এ তথ্য জানা গেছে।

ডিএসইডিএসই

এদিন ডিএসইতে টাকার অঙ্কে মোট লেনদেন হয়েছে ২৩৬ কোটি ৭৩ লাখ টাকা। গত বৃহস্পতিবার লেনদেন হয়েছিল ২৭৩ কোটি ৯১ লাখ টাকা। সুতরাং এক কার্যদিবসের ব্যবধানে ডিএসইতে লেনদেন কমেছে ৩৭ কোটি ১৮ লাখ টাকা।
এদিন ডিএসইতে প্রধান সূচক ডিএসইএক্স ৫৪ দশমিক ৬২ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ৫ হাজার ৭৭৩ পয়েন্টে, ডিএসইএস বা শরীয়াহ সূচক ৯ দশমিক ২১ পয়েন্ট কমে এক হাজার ৩৬৩  পয়েন্টে এবং ১৭ দশমিক ৬৪ পয়েন্ট কমে ডিএসই-৩০ সূচক দাঁড়িয়েছে দুই হাজার ১২৬ পয়েন্টে। 
এদিন ডিএসইতে লেনদেন হওয়া ৩৩০টি কোম্পানির মধ্যে দাম বেড়েছে ৫৩টির, কমেছে ২৪৬টির এবং কোনও পরিবর্তন হয়নি ৩১টি কোম্পানির শেয়ার দর।
এছাড়া টাকার অঙ্কে এদিন ডিএসইতে লেনদেনের শীর্ষ ১০ কোম্পানি হলো- মনো সিরামিক ইন্ডাস্ট্রিজ, সিভিও প্যাট্রোক্যামিকেল, বেক্সিমকো, লংকা-বাংলা ফাইন্যান্স, জেমিনি সি ফুড, ড্রাগন সুয়েটার, মার্কেন্টাইল ব্যাংক, স্কয়ার ফার্মা, ওয়েস্টার্ন মেরিন শিপইয়ার্ড এবং  নাহি অ্যালুমিনিয়াম।

সিএসইসিএসই
অন্যদিকে এদিন সিএসইতে মোট শেয়ার লেনদেনের পরিমাণ ১২ কোটি ৪ লাখ টাকা। গত বৃহস্পতিবার লেনদেন হয়েছিল ২৪ কোটি ৩৬ লাখ টাকার শেয়ার। সুতরাং এক কার্যদিবসের ব্যবধানে সিএসইতে লেনদেন কমেছে ১২ কোটি ৩২ লাখ টাকা।
এদিন সিএসইর প্রধান সূচক সিএসসিএক্স ৭৬ দশমিক ১৮ পয়েন্ট কমে ১০ হাজার ৭৯০ পয়েন্টে, সিএএসপিআই সূচক ১২৪ দশমিক ৭৭ পয়েন্ট কমে ১৭ হাজার ৮৭৫ পয়েন্টে, সিএসই-৫০ সূচক ১১ দশমিক ৫০ পয়েন্ট কমে ১৩ হাজার ৪২ পয়েন্টে এবং সিএসই-৩০ সূচক ১৩৬  দশমিক ৭৯ পয়েন্ট বেড়ে ১৬ হাজার ১৯০ পয়েন্টে অবস্থান করছে।
এদিন সিএসইতে লেনদেন হওয়া ২২১টি কোম্পানির মধ্যে দাম বেড়েছে ৩৭টির, কমেছে ১৬৩টির এবং কোনও পরিবর্তন হয়নি ২১টি কোম্পানির শেয়ার দর।
টাকার অঙ্কে এদিন সিএসইতে লেনদেনের শীর্ষ ১০ কোম্পানি হলো- বেক্সিমকো ফার্মা, লংকা-বাংলা ফাইন্যান্স, বেক্সিমকো, স্কয়ার ফার্মা, পপুলার, বিবিএস ক্যাবলস, কেয়া কসমেটিকস, এবি ব্যাংক, ওয়েস্টার্ন মেরিন শিপ ইয়ার্ড এবং জেনারেশন নেক্সট ফ্যাশনস লিমিটেড।