এদিন উভয় পুঁজিবাজারে মোট লেনদেন হয়েছে ৩৫৯ কোটি ১ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ড। গত বুধবার লেনদেন হয়েছিল ২৩৫ কোটি ৩২ লাখ টাকা।
ডিএসই ও সিএসইর ওয়েবসাইট সূত্রে এ তথ্য জানা গেছে।
এদিন ডিএসইতে টাকার অঙ্কে মোট লেনদেন হয়েছে ৩৩৮ কোটি ৫৯ লাখ টাকা। গত বুধবার লেনদেন হয়েছিল ২২৪ কোটি ৮ লাখ টাকা। সুতরাং এক কার্যদিবসের ব্যবধানে ডিএসইতে লেনদেন বেড়েছে ১১৪ কোটি ৫১ লাখ টাকা।
এদিন ডিএসইতে প্রধান সূচক ডিএসইএক্স ৮৫ দশমিক ৫৪ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৫ হাজার ৭২০ পয়েন্টে, ডিএসইএস বা শরীয়াহ সূচক ১০ দশমিক ৬৩ পয়েন্ট বেড়ে এক হাজার ৩৪৮ পয়েন্টে এবং ২৫ দশমিক ১১ পয়েন্ট বেড়ে ডিএসই-৩০ সূচক দাঁড়িয়েছে দুই হাজার ১১৬ পয়েন্টে।
এদিন ডিএসইতে লেনদেন হওয়া ৩৩৬টি কোম্পানির মধ্যে দাম বেড়েছে ২৭৫টির, কমেছে ৪৩টির এবং কোনও পরিবর্তন হয়নি ১৮টি কোম্পানির শেয়ার দর।
এছাড়া টাকার অঙ্কে এদিন ডিএসইতে লেনদেনের শীর্ষ ১০ কোম্পানি হলো- ব্র্যাক ব্যাংক, ইফাদ অটোস লিমিটেড, কুইন সাউথ টেক্সটাইলস মিলস লিমিটেড, মনো সিরামিক ইন্ডাস্ট্রিজ, মার্কেন্টাইল ব্যাংক, লংকাবাংলা ফিনান্স লিমিটেড, সিটি ব্যাংক, স্কয়ার ফার্মা, স্কয়ার ফার্মা, ঢাকা ব্যাংক এবং নাহি অ্যালুমিনিয়াম।
অন্যদিকে এদিন সিএসইতে মোট শেয়ার লেনদেনের পরিমাণ ২০ কোটি ৪২ লাখ টাকা। গত বুধবার লেনদেন হয়েছিল ১১ কোটি ২৪ লাখ টাকার শেয়ার। সুতরাং এক কার্যদিবসের ব্যবধানে সিএসইতে লেনদেন বেড়েছে ৯ কোটি ১৮ লাখ টাকা।
এদিন সিএসইর প্রধান সূচক সিএসসিএক্স ১৪০ দশমিক ৮৮ পয়েন্ট বেড়ে ১০ হাজার ৬৬১ পয়েন্টে, সিএএসপিআই সূচক ২৩২ দশমিক ১৭ পয়েন্ট বেড়ে ১৭ হাজার ৬৫৫ পয়েন্টে, সিএসই-৫০ সূচক ২১ দশমিক ৩২ পয়েন্ট বেড়ে ১৩ হাজার ৩৩ পয়েন্টে এবং সিএসই-৩০ সূচক ১৯১ দশমিক ০৩ পয়েন্ট বেড়ে ১৬ হাজার ১৬৫ পয়েন্টে অবস্থান করছে।
এদিন সিএসইতে লেনদেন হওয়া ২১৩টি কোম্পানির মধ্যে দাম বেড়েছে ১৬৪টির, কমেছে ৩৬টির এবং কোনও পরিবর্তন হয়নি ১৩টি কোম্পানির শেয়ার দর।
টাকার অঙ্কে এদিন সিএসইতে লেনদেনের শীর্ষ ১০ কোম্পানি হলো- ব্র্যাক ব্যাংক, গ্রামীণফোন, কুইন সাউথ টেক্সটাইলস মিলস লিমিটেড, স্কয়ার ফার্মা, লংকাবাংলা ফিনান্স লিমিটেড, ইফাদ অটোস লিমিটেড, কেয়া কসমেটিক্স, ন্যাশনাল ব্যাংক লিমিটেড, বেক্সিমকো এবং জেনারেশন নেক্সট ফ্যাশনস লিমিটেড।