একটি সূত্র জানিয়েছে, গত বছরের ৫ জানুয়ারি ইসলামী ব্যাংকে যে পরিবর্তনের ধারা শুরু হয়েছিল, এটি তারই ধারাবাহিকতা।
এ প্রসঙ্গে ইসলামী ব্যাংকের চেয়ারম্যান আরাস্তু খান বাংলা ট্রিবিউনকে বলেন, ‘আমি তিনজন ডিএমডিসহ পাঁচজনের পদত্যাগ পত্র পেয়েছি। তারা নিজেরাই পদত্যাগ করেছেন। কোনও চাপ দিয়ে কাউকে পদত্যাগ করানো হয়নি।’
ইসলামী ব্যাংক সূত্র জানায়, গত ২৯ মার্চ ব্যাংকের বোর্ড সভায় এ ব্যাপারে প্রাথমিক আলোচনা হয়। পরে ৩ এপ্রিল মো. শামসুজ্জামানসহ দুইজনকে পদত্যাগ করতে বলা হয়। বৃহস্পতিবার (৫ এপ্রিল) বাকি তিন ডিএমডিকে পদত্যাগ করতে বলা হলে তারা পদত্যাগ করেন।
গত বছরের ৫ জানুয়ারি ইসলামী ব্যাংকের মালিকানা ও পরিচালনা পর্ষদে বড় পরিবর্তন আসে। ব্যাংকের তৎকালীন এমডি আব্দুল মান্নানকে অপসারণের মধ্য দিয়ে শুরু, এরপর ব্যাংকে যুক্ত হয় সাবেক সচিব আরাস্তু খানসহ নতুন নেতৃত্ব। এর মধ্য দিয়ে ব্যাংকটিকে জামায়াতে ইসলামীর নিয়ন্ত্রণ থেকে মুক্তকরণ শুরু হয়।