শ্রম প্রতিমন্ত্রী বলেন, ‘নির্মাণ শিল্পে নিয়োজিত শ্রমিকদের জন্য নিরাপত্তা সরঞ্জাম ব্যবহার নিশ্চিত করতে হবে। এ জন্য শ্রমিক, মালিক, ঠিকাদার—সবাইকে আরও সচেতন হতে হবে। বিশেষ করে মাথায় হেলমেট ও সেইফটি বেল্ট ব্যবহারে নির্মাণ শ্রমিকদের উদ্বুদ্ধ করতে হবে।’
এনএসডিসি ও এশিয়ান পেইন্টসের যৌথ উদ্যোগে প্রথমবারের মতো সারাদেশে প্রায় তিন হাজার রঙ মিস্ত্রিকে দক্ষতা উন্নয়নে প্রশিক্ষণ দেওয়া হবে। প্রথম ব্যাচে প্রশিক্ষণ পাচ্ছেন ১২৫ জন। দুই দিনের প্রশিক্ষণ শেষে তাদের সনদ দেওয়া হবে।
উদ্বোধন অনুষ্ঠানে এনএসডিসি’র প্রধান নির্বাহী কর্মকর্তা এবিএম খোরশেদ আলমের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে হাউজিং অ্যান্ড বিল্ডিং রিচার্স ইনস্টিটিউশনের পরিচালক মোহাম্মদ আবু সাদেক পিইঞ্জ, কনস্ট্রাকসন ইনস্টিটিউট স্কিল কাউন্সিলের চেয়ারম্যান প্রকৌশলী শফিকুল আলম ভূইয়া প্রমুখ বক্তব্য রাখেন।