প্রপার্টি ডেভেলপার প্রপার্টিজের ‘পার্টনারস গালা নাইট’

ছবি: সংগৃহীতরিয়েল এস্টেট ব্যবসায় সহযোগীদের (সাপ্লাই চেইন) সম্মানে পার্টনারস গালা নাইট আয়োজন করলো দেশের শীর্ষস্থানীয় প্রপার্টি ডেভেলপার প্রপার্টিজ লিমিটেড। এতে সংগীত পরিবেশন করেন ভাইবোন সন্ধি ও সভ্যতা।

অনুষ্ঠানে ধন্যবাদ জ্ঞাপন করেন কন রিয়েল এস্টেট ডিভিশনের পরিচালক মাশিদ
রহমান, হেড অব বিজনেস ডেভেলপমেন্ট মো. হাসান পারভেজ ইবনে এমদাদ, হেড অব সাপ্লাই চেইন আরসিল রহমান।

দেশের রিয়েল এস্টেট শিল্পে প্রপার্টিজ লিমিটেডের দীর্ঘ সফল পথচলায় মুখ্য সরবরাহকারীদের অবদানের কথা তুলে ধরেন বক্তারা। সবশেষে ছিল র‍্যাফেল ড্র।