বাংলাদেশে যাত্রা শুরু র‌্যানো’র

 

গাড়ি বাজারজাতকরণ অনুষ্ঠানে অতিথিরাফরাসি বহুজাতিক অটোমোবাইল নির্মাতা প্রতিষ্ঠান র‌্যানো বাংলাদেশে যাত্রা শুরু করলো। এ লক্ষ্যে বহুমুখী ব্যবসা প্রতিষ্ঠান কর্ণফুলি গ্রুপের সঙ্গে যুক্ত হয়েছে র‌্যানো। কর্ণফুলি গ্রুপের অঙ্গপ্রতিষ্ঠান কর্ণফুলি হুইলস লি. দেশের বাজারে র‌্যানো’র কুইড এবং ডাস্টারের নির্দিষ্ট মডেলের গাড়ি সরবরাহ করবে।

বৃহস্পতিবার বিকালে রাজধানীর এক অভিজাত হোটেলে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে বাংলাদেশে র‌্যানোর যাত্রা ঘোষণা করেন র‌্যানো গ্রুপ ভারতীয় উপমহাদেশের অপারেশনসের কান্ট্রি সিইও এবং ব্যবস্থাপনা পরিচালক সুমিত সাহানি। এসময় কর্ণফুলি হুইলস লিমিটেড পরিবেশক প্রধান সাবের হোসেন চৌধুরীও উপস্থিত ছিলেন।