প্রফেসর জোমো কউমি সুন্দরাম বলেন, ‘বাংলাদেশে দারিদ্র্য কমলেও ক্ষুধার্ত মানুষ কমছে না, বরং বাড়ছে। এক্ষেত্রে খাদ্য উৎপাদন বাড়ালেই ক্ষুধার্ত মানুষের সংখ্য কমে না। দারিদ্র্য ও ক্ষুধা কমাতে হলে খাদ্যের সুষমবণ্টন ও মান নিশ্চিত করতে হবে। টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনের পথে এসব বিষয় গুরুত্ব দিতে হবে।’
বাংলাদেশে প্রবৃদ্ধি বাড়লেও বেকারত্ব কেন কমছে না—এমন প্রশ্নের জবাবে জোমো বলেন, ‘বিভিন্ন দেশে জিডিপি প্রবৃদ্ধি বাড়ার পাশাপাশি কর্মসংস্থান বাড়ে। বেকারত্ব কমে। কিন্তু বাংলাদেশে কেন এমন হচ্ছে, সেটি বলতে পারবো না।’ তিনি বলেন, ‘বিশ্ব পরিস্থিতিতে দেখা যাচ্ছে, সম্পদ অন্যদিকে বিনিয়োগ হচ্ছে। এই মুহূর্তে উন্নত দেশগুলোর সম্পদ যাচ্ছে মাইগ্রেশন সমস্যা সমাধানে। কিন্তু পুষ্টির ক্ষেত্রে এখনও প্রয়োজন অনুযায়ী অর্থায়ন হচ্ছে না।’
অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে অধ্যাপক রেহমান সোবহান বলেন, ‘চীন বর্তমানে আমেরিকায় অনেক বড় বিনিয়োগ করছে। চীন চাইলে আমাদের মতো দেশগুলোতে বিভিন্ন খাতে আরও বেশি বিনিয়োগ করতে পারে। তবে চীনের বিনিযোগ বাড়াতে এই অঞ্চলের দেশগুলোর নেতৃত্বকে আরও জোরালো পদক্ষেপ নিতে হবে।’
এতে আরও বক্তব্য রাখেনসিপিডির নির্বাহী পরিচালক ফাহমিদা খাতুন ও সম্মানীয় ফেলো ড. মোস্তাফিজুর রহমান।