ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ লিমিটেডের চেয়ারম্যান এসএম নুরুল আলম রেজভী বলেন, ‘ওয়ালটন এখন আন্তর্জাতিক ব্র্যান্ড। সর্বাধুনিক প্রযুক্তিতে উন্নতমানের কাঁচামালের মাধ্যমে বিশ্বমানের পণ্য উৎপাদন করছি আমরা। এবার টেলিভিশন উৎপাদন খাতে আরও ১ কোটি ডলার বিনিয়োগ করা হচ্ছে।’
বৃহস্পতিবার সকালে প্রধান অতিথি হিসেবে বেলুন উড়িয়ে সম্মেলন উদ্বোধন করেন ওয়ালটন গ্রুপের পরিচালক এসএম মাহবুবুল আলম। প্লাজা ম্যানেজারদের আধুনিক বিপণন কলাকৌশলের বিভিন্ন বিষয়ে গুরুত্বপূর্ণ দিক-নির্দেশনা দেন তিনি। তার কথায়, ‘উচ্চমানের পণ্য ও সর্বোত্তম বিক্রয়োত্তর সেবা দিয়ে গ্রাহকদের মন জয় করতে চায় ওয়ালটন। তাই সব ক্রেতাই সমান গুরুত্বপূর্ণ। উন্নতমানের পণ্য ও সেবা দিয়ে ক্রেতাদের সন্তুষ্টি অর্জনই আমাদের প্রধান লক্ষ্য। এজন্য প্লাজা ম্যানেজারদের আরও আন্তরিক হতে হবে।’
সম্মেলনে পণ্যের উচ্চমান নিশ্চিতকরণ ও দ্রুত বিক্রয়োত্তর সেবা পৌঁছে দেওয়ার অঙ্গীকার করে ওয়ালটন কর্তৃপক্ষ। সেইসঙ্গে ইউরোপ-আমেরিকাসহ বিশ্বের প্রতিটি প্রান্তে ওয়ালটন পণ্য রফতানির প্রস্তুতি চলছে বলে জানান বক্তারা। তাদের মধ্যে আরও ছিলেন ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ লিমিটেডের ভাইস-চেয়ারম্যান এসএম শামসুল আলম, ওয়ালটন ডিজি-টেক ইন্ডাস্ট্রিজ লিমিটেডের চেয়ারম্যান এসএম রেজাউল আলম, ওয়ালটন গ্রুপের পরিচালক জাকিয়া সুলতানা, তাহমিনা আফরোজ তান্না ও রাইসা সিগমা হিমা।
এছাড়া বিভিন্ন জোনের সেরা প্লাজা ম্যানেজারদের পুরস্কৃত করা হয়। সবশেষে ছিল সাংস্কৃতিক অনুষ্ঠান। এ আয়োজন সঞ্চালনা করেন চিত্রনায়ক আমিন খান।