অনুষ্ঠানে জানানো হয়, সিলেটের ফেঞ্চুগঞ্জে ১৬৩ মেগাওয়াটের একটি প্রাকৃতিক গ্যাসভিত্তিক বিদ্যুৎকেন্দ্র স্থাপন করেছে কুশিয়ার পাওয়ার কোম্পানি লিমিটেড। ইডকল দেশের জ্বালানি ও অবকাঠামো খাতে বৃহত্তম বিনিয়োগকারী। এরই মধ্যে তাদের অর্থায়নকৃত বিভিন্ন প্রকল্প থেকে জাতীয় গ্রিডে ২ হাজার মেগাওয়াট বিদ্যুৎ যুক্ত হয়েছে। বাংলাদেশের উন্নয়নের অগ্রাধিকার হিসেবে অবকাঠামো খাতে ২০২১ সালের মধ্যে ইডকল ১০০ কোটি মার্কিন ডলার বিনিয়োগ করতে আগ্রহী।
এই আয়োজনে প্রধান অতিথি ছিলেন প্রধানমন্ত্রীর জ্বালানি বিষয়ক উপদেষ্টা ড. তৌফিক-ই-এলাহী চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে অংশ নেন এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংকের (এডিবি) বাংলাদেশ আবাসিক মিশনের প্রধান মনমোহন পারকাশ।
অন্যান্যদের মধ্যে ছিলেন কুশিয়ারা পাওয়ার কোম্পানি লিমিটেডের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার গোলাম মোহাম্মদ আলমগীর, পরিচালক মাহমুদ-উস-সামাদ চৌধুরী এমপি, পরিচালক নিজাম চৌধুরী, ইডকলের নির্বাহী পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মাহমুদ মালিক, পূবালী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও সিইও এম. এ. হালিম চৌধুরী, এনসিসি ব্যাংক লিমিটেডের এমডি ও সিইও মোসলেহ উদ্দিন আহমেদসহ ব্যাংক, আর্থিক প্রতিষ্ঠান, সরকারি বিভিন্ন সংস্থা ও উন্নয়ন সহযোগীদের উচ্চপদস্থ কর্মকর্তারা।