সোমবার (৬ মে) রাজধানীর মিরপুরে বিআইবিএম অডিটোরিয়ামে বার্ষিক পর্যালোচনা কর্মশালায় ‘ট্রেজারি অপারেশনস অব ব্যাংকস’ শীর্ষক এই প্রতিবেদনটি উপস্থাপন করা হয়। কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর এস. এম. মনিরুজ্জামান। এতে স্বাগত বক্তব্য রাখেন অধ্যাপক ড. শাহ মো. আহসান হাবীব। কর্মশালায় সভাপতিত্ব করেন পূবালী ব্যাংকের সাবেক ব্যবস্থাপনা পরিচালক এবং বিআইবিএমের সুপারনিউমারারি অধ্যাপক হেলাল আহমদ চৌধুরী।
কর্মশালায় গবেষণা প্রতিবেদন উপস্থাপন করেন বিআইবিএমের অধ্যাপক মো. নেহাল আহমেদ। গবেষণা দলে অন্যদের মধ্যে ছিলেন বিআইবিএমের লেকচারার রিফাত জামান সৌরভ, ইস্টার্ন ব্যাংক লিমিটেডের হেড অব ট্রেজারি মেহেদী জামান এবং ব্যাংক এশিয়া লিমিটেডের হেড অব ট্রেজারি আরিকুল আরেফিন।
জানা গেছে, দেশে কার্যক্রম পরিচালনাকারী ৫০টি ব্যাংকের কাছে তথ্য চাওয়া হলেও ২০টি ব্যাংক তথ্য সরবরাহ করেছে। এই ২০টি ব্যাংকের তথ্যের ভিত্তিতে প্রতিবেদনটি তৈরি করা হয়। প্রতিবেদন তৈরিতে ব্যাংকের কাছ থেকে তথ্য নেওয়ার পাশাপাশি ২০১১ থেকে ২০১৮ সাল পর্যন্ত বাণিজ্যিক ব্যাংকের বার্ষিক প্রতিবেদন এবং বাংলাদেশ ব্যাংকের বিভিন্ন ধরনের প্রকাশনা, সার্কুলার প্রভৃতি সেকেন্ডারি তথ্যের সহায়তা নেওয়া হয়েছে।