যমুনা ইলেকট্রনিক্স কর্তৃপক্ষ জানিয়েছে, প্রতিবছরের মতো এবারও আকর্ষণীয় ঈদ অফার ঘোষণা করা হয়েছে। সারাদেশে যমুনার নিজস্ব ও ডিলার শো-রুম থেকে পণ্য ক্রয়ের মাধ্যমে ঈদ আয়োজনে অংশ নিতে পারবেন ক্রেতারা। এ জন্য ক্রেতাকে ১০ হাজার টাকার মূল্যের পণ্য কিনতে হবে। এরপর আউটলেটে থাকা অ্যাপসে কেনাকাটার তথ্য আপলোড করলে তৎক্ষণাৎ ফিরতি এসএমএসেই পুরস্কার পাবেন ক্রেতা।
এ প্রসঙ্গে যমুনা ইলেকট্রনিক্সের পরিচালক (মার্কেটিং) তারেক জিয়া চৌধুরী বলেন, ‘ঈদের পাশাপাশি আসন্ন ক্রিকেট বিশ্বকাপ এবং তৈরি পোশাক খাতে নতুন পে-স্কেলের কারণে এ বছরের বিক্রয় প্রবৃদ্ধি বিগত বছরগুলোকে ছাড়িয়ে গেছে। তাই ইতোমধ্যে আমাদের উৎপাদন পরিকল্পনা বহুগুন বাড়াতে হয়েছে।’