ডিএসই জানায়, রবিবার কোম্পানির পরিচালনা পর্ষদ সভায় ২০১৫ সালের ৩১ আগস্ট শেষ হওয়া হিসাব বছরের জন্য এ লভ্যাংশ প্রদানের সিদ্ধান্ত নেওয়া হয়। এ বিষয়ে বার্ষিক সাধারণ সভা (এজিএম) ২১ ডিসেম্বর সকাল সাড়ে ১০টায় অনুষ্ঠিত হবে । ভেন্যু: বসুন্ধরা কনভেনশন সেন্টার, ব্লক-সি, বসুন্ধরা আবাসিক এলাকা, বারিধারা, ঢাকা। লভ্যাংশ পেতে শেয়ার নিবন্ধনের তারিখ (রেকর্ড ডেট) ৬ ডিসেম্বর।
কোম্পানি ডিএসইকে জানিয়েছে, আলোচ্য হিসাব বছরে তাদের শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৩ টাকা ৫ পয়সা, শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভি) দাঁড়িয়েছে ৫৪ টাকা ৩০ পয়সা এবং শেয়ার প্রতি নগদ অর্থের যোগান (এনওসিএফপিএস) ছিল ৮ টাকা ২৯ পয়সা।
/এফএইচ/