রবিবার ১২টি টাস্ক ফোর্স গঠন করে এ সংক্রান্ত আদেশ জারি করে পাট ও বস্ত্র মন্ত্রণালয়।
টাস্ক ফোর্সের কার্যকাণ্ড সম্পর্কিত আদেশে বলা হয়েছে, নীতিমালার আলোকে এ সকল টাস্ক ফোর্স পাট কেনায় স্বচ্ছতা, জবাবদিহিতা ও কার্যকর ক্রয় ব্যবস্থাপনা যাচাই করবে। পাশাপাশি লোকসান কমানোর পদ্ধতি উদ্ভাবন ও প্রয়োগ, পণ্য বিক্রয় নীতিমালার প্রয়োগ এবং উৎপাদিত পণ্যের মজুদ হ্রাসের বিষয় তদারকি করবে।
একই সঙ্গে পাটকলগুলোর সম্পদ যথাযথভাবে রক্ষণাবেক্ষণ, মোট জমির মধ্যে ব্যবহৃত জমির পরিমাণ নির্ধারণ ও অব্যবহৃত জমিতে সম্ভাব্য প্লট সংখ্যা নির্ধারণ, বিগত তিন বছরের আয়-ব্যয় নিরীক্ষা এবং ক্রয় করা পাটের চাহিদা ও উৎপাদনে ব্যবহৃত পাট ও মজুদ যাচাই-বাছাই করবে।
বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের সহকারি সচিব থেকে অতিরিক্ত সচিবদের সমন্বয়ে গঠিত ১২টি টাস্ক ফোর্সে মোট সদস্য সংখ্যা ২৫জন।
১ নম্বর টাস্ক ফোর্সের আওতায় রয়েছে বাংলাদেশ জুট মিলস ও করিম জুট মিলস।
২ নম্বর টাস্ক ফোর্সের আওতায় পড়বে জাতীয় (কওমী) জুট মিলস ও রাজশাহী জুট মিলস।
৩ নম্বর টাস্ক ফোর্সের আওতায় রয়েছে বাওয়ানী জুট মিলস ও ইউএমসি জুট মিলস দেখভাল করবেন।
৪ নম্বর টাস্ক ফোর্সের থাকবে জুটো-ফাইবার গ্লাস মিলস ও আমিন জুট মিলস।
৫ নম্বর টাস্ক ফোর্সের আওতায় রয়েছে গুল আহমেদ জুট মিলস ও হাফিজ জুট মিলস।
৬ নম্বর টাস্ক ফোর্সের আওতায় রয়েছে কর্ণফুলী জুট মিলস ও ফোতারা কর্ণফুলী কার্পেট ফ্যাক্টোরি।
৭ নম্বর টাস্ক ফোর্সের আওতায় থাকবে এম এম জুট মিলস ও আর আর জুট মিলস দেখভাল করবেন।
৮ নম্বর টাস্ক ফোর্সের আওতায় থাকবে বাগদাদ-ঢাকা কার্পেট ফ্যাক্টরী ও গালফ্রা হাবিব দেখভাল করবেন।
৯ নম্বর টাস্ক ফোর্সের আওতায় থাকবে মিলস ফার্নিসিং ও কার্পেটিং জুট মিলস দেখভাল করবেন।
১০ নম্বর টাস্ক ফোর্সের আওতায় রয়েছে আলীম জুট মিলস ও ইষ্টার্ণ জুট মিলস দেখভাল করবেন।
১১ নম্বর টাস্ক ফোর্সের আওতায় থাকবে খালিশপুর (পিপলস) জুট মিলস ও ক্রিসেন্ট জুট মিলস।
১২ নম্বর টাস্ক ফোর্সের আওতায় রয়েছে প্লাটিনাম জুবিলী জুট মিলস, ইষ্টার জুট মিলস ও দৌলতপুর জুট মিলস।
উল্লেখ্য, বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী মির্জা আজমের সভাপতিত্বে গত ৩ সেপ্টেম্বর অনুষ্ঠিত বৈঠকের ফলশ্রুতিতে এ সকল টাস্ক ফোর্স গঠন করা হয়েছে।
/এফএইচ/