সাধারণ সভায় হুমায়ুন রশিদ ঊর্ধ্বতন সহ-সভাপতি হিসেবে ও আতিক-ই-রাব্বানী সহ-সভাপতি হিসেবে পুনঃনির্বাচিত নির্বাচিত হয়েছেন। তাদেরকে ২০১৬ সালের জন্য আনুষ্ঠানিকভাবে ঘোষণা দেওয়া হয়।
এদিকে ২০১৬, ২০১৭ এবং ২০১৮ মেয়াদের জন্য নবনির্বাচিত পরিচালকরা হলেন- কামরুল ইসলাম, মামুন আকবর, মো. আলাউদ্দিন মালিক, রিয়াদ হোসেন এবং সেলিম আকতার খান।
বিজ্ঞপ্তিতে বলা হয়, সভাপতি হোসেন খালেদ আমেরিকার ওহাইও রাজ্যের টোলেডো বিশ্ববিদ্যালয় থেকে হিসাববিজ্ঞানে বিবিএ ও আমেরিকার টেক্সাস এঅ্যান্ডএম ইউনিভার্সিটি থেকে আন্তর্জাতিক ব্যাংকিং বিষয়ে এমবিএ ডিগ্রি অর্জন করেন। হোসেন খালেদ দি সিটি ব্যাংক লিমিটেডের পরিচালক পদে দায়িত্বরত রয়েছেন। বাংলাদেশ ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট কোম্পানি লিমিটেড ও সিটি ব্রোকারেজ লিমিটেডের চেয়ারম্যান এবং বিডি ফাইন্যান্স ক্যাপিটাল হোল্ডিংস লিমিটেড, বিডি ফাইন্যান্স সিকিউরিটিজ লিমিটেডের ভাইস চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন।
হোসেন খালেদ আনোয়ার গ্রুপ অব ইন্ডাস্ট্রিজ, এজি অটোমোবাইলস লিমিটেড ও আনোয়ার জুট স্পিনিং মিলস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক হিসেবেও দায়িত্ব পালন করছেন। ২০১৫, ২০০৭ ও ২০০৮ মেয়াদে একই চেম্বারের সভাপতি, ২০০৬ সালে ঊর্ধ্বতন সহ-সভাপতি এবং ২০০২-২০০৩ সালে সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন।
ঊর্ধ্বতন সহ-সভাপতি হুমায়ুন রশিদ এনার্জিপ্যাক পাওয়ার জেনারেশন লিমিটেড (ইপিজিএল)-এর ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা। তিনি ১৯৮২ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ডিগ্রি লাভ করেন।
সহ-সভাপতি আতিক-ই-রাব্বানী দি কম্পিউটার্স লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক এবং আতিক-রাব্বানী কনসালন্টিং-এর প্রিন্সিপাল। তিনি ১৯৭৯ সালে যুক্তরাজ্যের ব্র্যাডফোর্ড বিশ্ববিদ্যালয় থেকে পরিসংখ্যানে স্নাতক ডিগ্রি লাভ করেন। ১৯৮৯ সালে তিনি ইন্সটিটিউট অব চাটার্ড একাউনটেন্টস-বাংলাদেশ থেকে সিএ ডিগ্রি লাভ করেন।
/এসআই/ এএ/