সোমবার (২০ জুলাই) কেন্দ্রীয় ব্যাংকের সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।
প্রসঙ্গত, কোরবানির পশু কেনাবেচার বিষয়টি মাথায় রেখে নতুন এই নোট বাজারে ছাড়া হচ্ছে।
কোরবানিতে পশু কেনাবেচায় বড় অঙ্কের লেনদেন বেশি হয়। তাই এবার ৫০০ ও ১০০০ টাকার নোট বেশি ছাড়া হবে।
এ বিষয়ে বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র সিরাজুল ইসলাম বলেন, ‘প্রতিবছরই ঈদের আগে চাহিদা বেশি থাকে বলে এসময় বেশি নতুন নোট ছাড়া হয়। কোরবানির কারণে স্বাভাবিক সময়ের চেয়ে নগদ টাকার চাহিদা বেশি হবে। এটা বিবেচনায় নিয়ে এবার ২৫ হাজার কোটি টাকার নতুন নোট ছাড়ার প্রস্তুতি রাখা হয়েছে।’
তবে করোনা মহামারির কারণে রোজার ঈদের মতো কোরবানির ঈদেও সর্বসাধারণের জন্য নতুন টাকা বিনিময়ের সুযোগ রাখা হচ্ছে না।
ব্যাংকের যারা গ্রাহক তারা লেনদেনের সময় নতুন টাকা নেওয়ার সুযোগ পাবেন। এছাড়া এটিএম বুথেও গ্রাহকরা নতুন টাকা পাবেন।