পদ্মা ব্যাংককে সহজে বিনিময়যোগ্য সম্পদ (এসএলআর) সংরক্ষণের বাধ্যবাধকতা থেকে অব্যাহতি দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। বুধবার (৩১ মার্চ) বাংলাদেশ ব্যাংকের ডিপার্টমেন্ট অব অফ-সাইট সুপারভিশন থেকে এ সংক্রান্ত একটি সার্কুলার জারি করা হয়।
বাংলাদেশের সব তফশিলি ব্যাংকের প্রধান নির্বাহীদের কাছে পাঠানো ওই সার্কুলারে বলা হয়, ‘ব্যাংক কোম্পানি আইন, ১৯৯১ (১৯৯১ সনের ১৪ নং আইন) এর ১২১ ধারায় প্রদত্ত ক্ষমতাবলে বাংলাদেশ ব্যাংক, সরকারের সহিত পরামর্শক্রমে, পদ্মা ব্যাংক লিমিটেড (সাবেক দি ফারমার্স ব্যাংক লিমিটেড)-কে ৩১ অক্টোবর ২০১৭ থেকে ৩১ ডিসেম্বর ২০১৯ পর্যন্ত মেয়াদের জন্য একই আইনের ৩৩ ধারায় নির্দেশিত সহজে বিনিময়যোগ্য সম্পদ (এসএলআর) সংরক্ষণের বাধ্যবাধকতা হইতে অব্যাহতি প্রদান করিল।’
এর আগে গত বছরের ফেব্রুয়ারি ও ডিসেম্বরেও এসএলআর সংরক্ষণের ক্ষেত্রে বিশেষ ছাড় পায় ব্যাংকটি।