মূলত যুক্তরাজ্যে বসবাসরত বাংলাদেশি ব্রিটিশ নাগরিকগণ যারা ব্যবসা-বাণিজ্যে সফলতা লাভ করেছেন তাদের প্রতিনিধিদের নিয়ে এ ডেলিগেশন টিম বোর্ড অব ইনভেস্টমেন্টের (বিওআই) আমন্ত্রণে বাংলাদেশ সফর করছেন। সফরে আয়োজক দেশ ফাউন্ডেশন ইউকের চেয়ারম্যান মিসবাউর রহমান প্রতিনিধি দলের নেতৃত্ব দেন।
প্রতিনিধি দলের সদস্যরা জানান, ভূ-রাজনৈতিক প্রেক্ষাপটে বাংলাদেশের গুরুত্ব ও অবস্থান দিন দিন বৃদ্ধি পাচ্ছে। এ দেশে ১৬ কোটি মানুষের বিশাল অভ্যন্তরীণ বাজার রয়েছে, যাদের আর্থিক সক্ষমতা অতি দ্রুত বাড়ছে। তাই বাংলাদেশর চলমান শান্তিপূর্ণ পরিবেশে বিভিন্ন সেক্টরে বিনিয়োগ করতে আগ্রহী। এ ক্ষেত্রে তারা পর্যটন খাতে বিনিয়োগ করতে মন্ত্রীর কাছে আগ্রহ ব্যক্ত করেন। মন্ত্রী তাদের জানান, সরকার পর্যটনকে গুরুত্ব দিয়ে ২০১৬সালকে পর্যটন বর্ষ হিসেবে ঘোষণা করেছে। তিনি বলেন, সম্ভাবনাময় এ সেক্টর বিনিয়োগের একটি অন্যতম ক্ষেত্র হবে।
/এসআই/এমএনএইচ/