এনবিআর চেয়ারম্যান নজিবুর রহমানের সভাপতিত্বে সেমিনারে আরও বক্তব্য রাখেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ, প্রধানমন্ত্রীর অর্থনৈতিক উপদেষ্টা ড. মসিউর রহমান, সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ড. আব্দুর রাজ্জাক, এফবিসিসিআই সভাপতি আব্দুল মাতলুব আহমাদ।
অর্থমন্ত্রী বলেন, আগামী মাস থেকে নতুন বাজেটের কাজ শুরু হবে। এখন থেকেই আপনাদের পরামর্শগুলো অর্থ মন্ত্রণালয়, এনবিআরসহ বিভিন্ন দফতরে পাঠান।
অনুষ্ঠানে বাণিজ্যমন্ত্রী বলেন, দেশীয় শিল্পকে গুরুত্ব দিয়ে শুল্কনীতি করতে হবে। রাজস্ব আহরণের নামে সাধারণ মানুষ যেন হয়রানির শিকার না হন, সেদিকে খেয়াল রাখতে হবে।
ড. আব্দুর রাজ্জাক বলেন, বিমানবন্দর থেকে ৫০ থেকে ৬০ কেজি স্বর্ণ জব্দ করা কিছুই নয়। আড়ালে বড় ধরনের সোনার চালান চলে যাচ্ছে। এটি বন্ধ করতে হবে। বাংলাদেশকে চোরাচালানের দেশ হতে দেওয়া যাবে না।
এফবিসিসিআই সভাপতি মাতলুব আহমাদ বলেন, কন্টেইনারের মধ্যে দেখা যায় হামার গাড়ি। অথচ ডিক্লেয়ার দেওয়া হয় অন্য পণ্যের। ব্যবসায়ীদের এ ধরনের প্রতারণার মাধ্যমে পণ্য আনা খুবই লজ্জাজনক। ৬০ হাজার কোটি টাকা খেলাপি ঋণ ব্যবসায়ীদের দুটি ক্যানসারের একটি, অন্যটি ব্যবসায়ীদের কাছে এনবিআরের পাওনা ৩১ হাজার কোটি টাকা।
/এসআই/ এমএনএইচ/