স্বর্ণের দাম আবার বাড়ছে

gold-jewelleryমাত্র বাইশ দিনের মাথায় দেশের বাজারে ফের স্বর্ণের দাম বোড়েছে। প্রতি ভরিতে বেড়েছে ১ হাজার ২২৫ টাকা। আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দাম অব্যাহতভাবে বাড়তে থাকায় বাংলাদেশে প্রতি ভরিতে এক হাজার ২২৫ টাকা বেড়েছে। বৃহস্পতিবার বাংলাদেশ জুয়েলার্স সমিতির (বাজুস) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বর্ধিত নতুন মূল্য শনিবার থেকে কার্যকর হবে।
শনিবার থেকে ২২ ক্যারেটের স্বর্ণ প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) বিক্রি হবে ৪৩ হাজার ৭৪০ টাকা দরে বিক্রি হবে। এখন এ মানের স্বর্ণের দাম ৪২ হাজার ৫১৫ টাকা দরে বিক্রি হচ্ছে। প্রতি ভরিতে দাম বেড়েছে এক হাজার ২২৫ টাকা।
২১ ক্যারেটের স্বর্ণ  প্রতিভরি ৪০ হাজার ৪১৬ টাকার বদলে ৪১ হাজার ৬৪০ টাকায় বিক্রি হবে। এক্ষেত্রে প্রতি ভরিতে দাম বেড়েছে এক হাজার ২২৪ টাকা।
১৮ ক্যারেটের স্বর্ণ প্রতি ভরি বিক্রি হবে ৩৪ হাজার ৯৯২ টাকা। বর্তমানে এ মানের স্বর্ণের দাম ৩৩ হাজার ৭৬৭ টাকা।

আর প্রতি ভরি সনাতন স্বর্ণের দামও এক হাজার ২২৫ টাকা বেড়েছে। এ মানের স্বর্ণ ২২ হাজার ৬৮৬ টাকার পরিবর্তে ২৩ হাজার ৯১১ টাকায় বিক্রি হবে।

স্বর্ণের পাশাপাশি রুপার (ক্যাডমিয়াম) দামও বেড়েছে। প্রতি ভরি রুপার দাম ৯৩৩ টাকা থেকে বেড়ে হয়েছে ৯৯১ টাকা।

প্রচলিত মানদণ্ড অনুযায়ী, প্রতি ভরি ২২ ক্যারেটে ৯১ দশমিক ছয় শতাংশ, ২১ ক্যারেটে ৮৭ দশমিক পাঁচ শতাংশ, ১৮ ক্যারেটে ৭৫ শতাংশ বিশুদ্ধ স্বর্ণ থাকে।

/এসআই/এমএনএইচ/