উভয় স্টক এক্সচেঞ্জে সূচক কমলেও বেড়েছে লেনদেন

ডিএসই ও সিএসইসপ্তাহের তৃতীয় কার্যদিবস মঙ্গলবার দেশের উভয় পুঁজিবাজারের সবগুলো সূচক কমে শেষ হয়েছে লেনদেন কার্যক্রম। তবে উভয় পুঁজিবাজারে বেড়েছে দৈনিক লেনদেনের পরিমান।
এদিন ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স কমেছে ৬ দশমিক ১৮ পয়েন্ট এবং চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) প্রধান সূচক সিএসসিএক্স কমেছে প্রায় এক পয়েন্ট।
এছাড়া ডিএসইতে এদিন লেনদেন বেড়েছে ১৫ কোটি টাকার কিছুটা বেশি এবং সিএসইতে লেনদেনে বেড়েছে ৩২ লাখ টাকার মতো।
ডিএসই ও সিএসই’র ওয়েবসাইট সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা যায়, এদিন ডিএসইতে টাকার অঙ্কে লেনদেন মোট লেনদেন হয়েছে ৪৬০ কোটি ৮১ লাখ টাকা। গত সোমবার লেনদেন হয়েছিল ৪৪৫ কোটি ৭৪ লাখ টাকা।
আজ ডিএসইতে লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে দাম বেড়েছে ১৫৪টির, কমেছে ১১৫টির এবং দাম পরিবর্তন হয়নি ৫৪টি কোম্পানির শেয়ার।
ডিএসইতে মঙ্গলবার ডিএসইএক্স সূচক ৬ দশমিক ১৮ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ৪ হাজার ৫৭৮ পয়েন্টে। ডিএসইএস বা শরীয়াহ সূচক ৫ দশমিক ৬৯ পয়েন্ট কমে ১ হাজার ১১৮ পয়েন্টে এবং ৮ দশমিক ৭৪ পয়েন্ট কমে ডিএস-৩০ সূচক দাঁড়িয়েছে ১ হাজার ৭৫২ পয়েন্টে।

টাকার অঙ্কে এদিন ডিএসইতে লেনদেনের শীর্ষ ১০ কোম্পানি হলো- বিএসআরএম লিমিটেড, ইউনাইটেড পাওয়ার জেনারেশন অ্যান্ড ডিস্ট্রিবিউশেন কোম্পানি, আমান ফিড, বেক্সিমকো ফার্মা, এএফসি অ্যাগ্রো লিমিটেড, স্কয়ার ফার্মা, প্রিমিয়ার সিমেন্ট, ইফাদ অটোমোবাইল লিমিটেড, সামিট অ্যালায়েন্স পোর্ট এবং একটিভ ফাইন কেমিকেল কোম্পানির শেয়ার।

সিএসই

আর সিএসইতে এদিন মোট লেনদেনের পরিমান ২৭ কোটি ৮৬ লাখ টাকার শেয়ার। গত সোমবার লেনদেন হয়েছিল ২৭ কোটি ৫৪ লাখ টাকার শেয়ার। লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে দাম বেড়েছে ১২২টির, কমেছে ৮৫টির এবং দাম পরিবর্তন হয়নি ৫০টি কোম্পানির শেয়ার।

সিএসইতে মঙ্গলবার সিএসসিএক্স সূচক ০ দশমিক ৭০ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ৮ হাজার ৫৮৭ পয়েন্টে। সিএসই-৫০ সূচক ৩ দশমিক ৯১ পয়েন্ট কমে এক হাজার ২৫ পয়েন্টে এবং সিএএসপিআই সূচক ২ দশমিক ৮৫ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১৪ হাজার ১৩৫ পয়েন্টে।
টাকার অঙ্কে এদিন সিএসইতে লেনদেনের শীর্ষ ১০ কোম্পানি হলো- ইউনাইটেড পাওয়ার জেনারেশন কোম্পানি, আমান ফিড, প্রাইম লাইফ ইন্সুরেন্স, বিএসআরএম লিমিটেড, এএফসি অ্যাগ্রো, আইটিসি, ফুওয়াং সিরামিকস, রিজেন্ট টেক্সটাইল, বিএসআরএম স্টিল এবং ইফাদ অটোমোবাইল।

/এসএনএইচ/এসএম/