ইউসিবিএল’র পর্ষদ সভা ২৩ ফেব্রুয়ারি

ইউসিবিএলপুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক লিমিটেডের (ইউসিবিএল) পরিচালনা পর্ষদ সভা আগামী ২৩ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে। ওইদিন বিকেল ৫টায় কোম্পানির বোর্ড রুমে এ বৈঠক অনুষ্ঠিত হবে।
ঢাকা স্টক একচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা যায়, বৈঠকে গত ৩১ ডিসেম্বর ২০১৫ সমাপ্ত বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে। একই সাথে বৈঠকে কোম্পানির শেয়ারহোল্ডারদের জন্য লভ্যাংশের সুপারিশ করা হতে পারে।
২০১৪ সালে কোম্পানিটি শেয়ারহোল্ডারদের জন্য ২০ শতাংশ বোনাস শেয়ার লভ্যাংশ দিয়েছিল।
/এসএনএইচ/আপ-এআর/