শেয়ার হস্তান্তর করবেন আলহাজ্ব টেক্সটাইলের পরিচালক

আল-হাজ্ব টেক্সটাইলপুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি আলহাজ্ব টেক্সটাইলের পরিচালক মো. হারুনুর রশীদ তার একাউন্টে থাকা শেয়ারের একটি অংশ হস্তান্তরের ঘোষণা দিয়েছেন। একাউন্ট থেকে তার মা জোবেদা খাতুনের একাউন্টে ৮৯ হাজার শেয়ার উপহার হিসেবে হস্তান্তর করবেন।
ঢাকা স্টক একচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, বর্তমানে তার একাউন্টে এ কোম্পানির মোট ৯ লাখ ৮৯ হাজার ৯২০টি শেয়ার রয়েছে।
কোম্পানির এই পরিচালক আগামী ৩০ কার্যদিবসের মধ্যে ঢাকা স্টক এক্সচেঞ্জের অনুমোদন সাপেক্ষে এই শেয়ার হস্তান্তর করতে পারবেন।
আজ বাজারে এ কোম্পানিটির শেয়ার লেনদেন হচ্ছে ১০২ টাকা ৫০ পয়সা দরে।
/এসএনএইচ/