ডিএসইতে দাম কমার শীর্ষে অগ্রাণী ইন্সুরেন্স

অগ্রণী ইন্সুরেন্সসপ্তাহের চতুর্থ কার্যদিবস বুধবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) দাম কমার শীর্ষে অবস্থান করছে অগ্রণী ইন্সুরেন্স কোম্পানির শেয়ার। এদিন কোম্পানিটির শেয়ার দর কমেছে ৮ টাকা ৫৭ পয়সা।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা যায়, গত মঙ্গলবার এ কোম্পানির শেয়ার সর্বশেষ লেনদেন হয়েছিল ১৭ টাকা ৫০ পয়সায়। বুধবার ওই একই দামে এ কোম্পানির শেয়ার লেনদেন শুরু হলেও বেলা বাড়ার সাথে সাথে দাম কমতে থাকে। এদিন এ কোম্পানির শেয়ার সর্বোচ্চ ১৭ টাকা ৪০ পয়সায় এবং সর্বানিম্ন ১৫ টাকা ৯০ পয়সায় লেনদেন হলেও সর্বশেষ লেনদেন হয় ১৬ টাকায়।
ডিএসইতে দাম কমার শীর্ষ অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে ৫ টাকা ৭৬ পয়সা কমে দ্বিতীয় অবস্থানে লিবরা ইনফিউশন লিমিটেড, ৪ টাকা ৭৩ পয়সা কমে তৃতীয় অবস্থানে বিকন ফার্মা, ৪ টাকা ৭২ পয়সা কমে চতুর্থ অবস্থানে লংকা-বাংলা ফিন্যান্স এবং ৪ টাকা ৬৪ পয়সা কমে পঞ্চম অবস্থানে রয়েছে জেমিনি সি ফুড কোম্পানির শেয়ার।
/এসএনএইচ