ব্যাংক এশিয়ার বোর্ড সভা ২৪ ফেব্রুয়ারি

ব্যাংক এশিয়াপুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি ব্যাংক এশিয়া লিমিটেডের পরিচালনা পর্ষদ সভা আগামী ২৪ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে। ওইদিন বিকেল ৩টায় কোম্পানির বোর্ড রুমে এ বৈঠক অনুষ্ঠিত হবে।
ঢাকা স্টক একচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা যায়, বৈঠকে গত ৩১ ডিসেম্বর ২০১৫ সমাপ্ত বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে। একই সাথে বৈঠকে কোম্পানির শেয়ারহোল্ডারদের জন্য লভ্যাংশের সুপারিশ করা হতে পারে।
/এসএনএইচ