ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা যায়, গত সপ্তাহের ৫ কার্যদিবসে এ কোম্পানির শেয়ার দর বৃদ্ধি পেয়েছে ২১ দশমিক ৮৫ শতাংশ। সপ্তাহের প্রথম কার্যদিবস রোববার এ কোম্পানির শেয়ার লেনদেন হয় ৫৫ টাকায় এবং শেষ কার্যদিবস বৃহস্পতিবার লেনদেন হয় ৬৫ টাকায়। অর্থাৎ এক সপ্তাহের ব্যবধানে এ কোম্পানির শেয়ার দর বৃদ্ধি পায় প্রায় ১০ টাকা।
গত সপ্তাহের ডিএসইতে এ কোম্পানির মোট ১৫ কোটি ৬ লাখ ৯৭ হাজার টাকার শেয়ার লেনদেন হয়।
‘এ’ ক্যাটাগরিভুক্ত প্রাইম ইসলামী লাইফ ইন্সুরেন্স ডিএসইতে তালিকাভুক্ত হয় ২০০৭ সালে। বর্তমান বাজারে কোম্পানিটির মোট ২ কোটি ৯০ লাখ ৬৬ হাজার ৮৮৬টি শেয়ার রয়েছে। যার মধ্যে কোম্পানির উদ্যোক্তা পরিচালকদের কাছে ৩৬ দশমিক ৬৬ শতাংশ এবং সাধারণ বিনিয়োগকারীদের কাছে ৬৩ দশমিক ৩৪ শতাংশ। শেয়ার।
২০১৪ সালে কোম্পানির পরিচালনা পর্ষদ বিনিয়োগকারীদের ১০ শতাংশ বোনাস শেয়ার লভ্যাংশ দিয়েছিল।
এছাড়া গত সপ্তাহে ২০ দশমিক ৬৪ শতাংশ বৃদ্ধি পেয়ে দাম বাড়ার তালিকায় দ্বিতীয় স্থানে বিএসআরএম লিমিটেড, ১৮ দশমিক ৭৭ শতাংশ বৃদ্ধি পেয়ে তৃতীয় অবস্থানে ফারিইস্ট ইসলামী লাইফ ইন্সুরেন্স, ১৫ দশমিক ৪৯ শতাংশ বৃদ্ধি পেয়ে চতুর্থ অবস্থানে সিনো বাংলা ইন্ডাস্ট্রিজ এবং ১৫ দশমিক ৩৩ শতাংশ বৃদ্ধি পেয়ে পঞ্চম অবস্থানে আছে আমান ফিড কোম্পানির শেয়ার।
/এসএনএইচ