জিয়াও গ্যাংচীনের শেয়ারবাজারে ব্যাপক ধস নামায় পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছে দেশটির শেয়ারবাজার নিয়ন্ত্রক সংস্থা চীনা সিকিউরিটিজ রেগুলেটরি কমিশনের প্রধান চিয়াও গ্যাংকে। তার স্থলাভিষিক্ত করা হয়েছে এগ্রিকালচার ব্যাংক অব চাইনার প্রধান লিউ শিওকে।
শনিবার চীনের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা সিনহুয়ার ওয়েবসাইটে এ বিষয়ে দেশটির স্টেট কাউন্সিলের একটি স্টেটমেন্ট প্রকাশ করে বলে জানিয়েছে ব্লুমবার্গ।
ওই প্রতিবেদনে জানানো হয়, চিয়াও গ্যাং ২০১৩ সাল থেকে চীনা পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থার চেয়ারম্যান হিসেবে কর্মরত রয়েছেন। এর আগে তিনি ব্যাংক অব চাইনা লিমিটেডের প্রধান হিসেবে দায়িত্ব পালন করেছিলেন।
লিউ শিওব্লুমবার্গের ওই প্রতিবেদনে আরও জানানো হয়, গত বছর ৫ ট্রিলিয়ন ডলার তুলে নেওয়ার চীনের শেয়ারবাজারে এ ধস নামে। মাত্র এক সপ্তাহের মধ্যে দুইদিনই লেনদেন স্থগিত করতে বাধ্য হয় কর্তৃপক্ষ। কোনোভাবে যেন এ অবস্থা থেকে ঘুরে দাঁড়াতে পারছে না দেশটির বাজার। এছাড়া ডলারের বিপরীতে মুদ্রার অবনমন যেন সামগ্রিকভাবে দেশটির অর্থনীতিকে চাপে ফেলেছে। আর এ প্রেক্ষিতেই নিয়ন্ত্রক সংস্থার প্রধানকে সরিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে দেশটির কর্তৃপক্ষ।
গত গ্রীষ্মের সময় মাত্র কয়েক মাসে সাংহাই ও শেনজেন বাজার ৪০ শতাংশের মতো পয়েন্ট হারায়। এরপর অব্যাহত মূল্যপতন ঠেকাতে গত জানুয়ারিতে ‘সার্কিট ব্রেকার’ নামে নতুন পদ্ধতি চালু হয়। এ কারণেই দেশটিতে দুবার স্টকমার্কেট বন্ধ হয়ে যায়।কিন্তু বিনিয়োগকারীদের অভিযোগে এই পদ্ধতিও স্থগিত করে দেওয়া হয়।
/এসএনএইচ