সিএসইর ‘ইক্যুইটি রিসার্চ’ বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

CSEচট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) অনুমোদিত প্রতিনিধি, বিনিয়োগকারী ও বিভিন্ন পেশাজীবিদের অংশগ্রহণে  অনুষ্ঠিত হয়েছে ‘কমপ্রিহেনসিভ ইক্যুইটি রিসার্চ’ বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা।
শনিবার চট্টগ্রামের সিএসইর প্রধান কার্যালয়ে কর্মশালার উদ্বোধন করেন সংস্থাটির প্রশিক্ষণ বিভাগের প্রধান এ.কে.এম. শাহরোজ আলম।
সংস্থাটির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, প্রশিক্ষণ কর্মশালায় ৩০টি ব্রোকারেজ হাউজের ৫০ জন প্রতিনিধি এই কর্মশালায় অংশগ্রহণ নেয়।
বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, বিনিয়োগকারীদের মাঝে সচেতনতা বাড়াতে আগামী ২৭ ফেব্রুয়ারি সিএসইর ঢাকা ও ২৯ ফেব্রুয়ারি সিলেট কার্যালয়ে আরও দুটি প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করা হয়েছে।
কর্মশালায় অংশগ্রহণে আগ্রহীদের www.cse.com.bd ওয়েবসাইটে রেজিষ্ট্রেশন করার আহ্বান জানানো হয়েছে সংস্থাটির পক্ষ থেকে।
/এসএনএইচ