ফিনিক্স ফিন্যান্সের পর্ষদ সভা ২৯ ফেব্রুয়ারি

ফনিক্স ফিন্যান্সপুঁজিবাজারের তালিকাভুক্ত ফিনিক্স ফিন্যান্স কোম্পানির পরিচালনা পর্ষদ সভা আগামী ২৯ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে। ওই দিন বিকেল সাড়ে ৩টায় কোম্পানির বোর্ড রুতে এ সভা অনুষ্ঠিত হবে।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এই তথ্য জানা গেছে।
জানা যায়, বৈঠকে গত ৩১ ডিসেম্বর সমাপ্ত কোম্পানির নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে বিনিয়োগকারীদের জন্য লভ্যাংশ ঘোষণা করা হতে পারে।
কোম্পানিটি ঢাকা স্টক এক্সচেঞ্জের লিস্টিং রেগুলেশন ১৬(১) অনুযায়ী পর্ষদ সভা আহ্বান করেছে।
‘এ’ ক্যাটাগরির এই কোম্পানিটি ২০০৭ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত হয়।

/এসএনএইচ