এসআইবিএলর আর্থিক প্রতিবেদনে আপত্তি কেন্দ্রীয় ব্যাংকের

সোস্যাল ইসলামী ব্যাংকপুঁজিবাজারে তালিকাভুক্ত সোস্যাল ইসলামী ব্যাংক লিমিটেড (এসআইবিএল) কোম্পানির গত ৩১ ডিসেম্বর ২০১৫ সমাপ্ত অর্থবছরের নিরিক্ষিত আর্থিক প্রতিবেদনে সম্মতি দেয়নি কেন্দ্রীয় ব্যাংক।
ঢাকা স্টক একচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা যায়, সমাপ্ত অর্থবছরে কোম্পানিটি যে নিরিক্ষিত আর্থিক প্রতিবেদন তৈরি করেছে তাতে আপত্তি জানিয়েছে বাংলাদেশ ব্যাংক কর্তৃপক্ষ। ফলে আগামী বোর্ড সভায় আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করতে পারবে না কোম্পানিটি। আগামী ২৩ ফেব্রুয়ারি সন্ধ্যা ৬টায় কোম্পানির বোর্ড রুমে বোর্ড সভা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
পরবর্তীতে কেন্দ্রীয় ব্যাংকের ক্লিয়ারেন্স পাওয়া গেলে পরবর্ততী বোর্ড মিটিংয়ে সেটির ওপর আলোচনা করে বিনিয়োগকারীদের জন্য লভ্যাংশ ঘোষণা করা হতে পারে।
/এসএনএইচ