উভয় স্টকে লেদদেনের শীর্ষে লংকা-বাংলা ফিন্যান্স

লংকা-বাংলা ফিন্যান্সসপ্তাহের দ্বিতীয় কার্যদিবস মঙ্গলবার দেশের উভয় পুঁজিবাজারে টাকার অঙ্কে লেনদেনের শীর্ষে অবস্থান করছে লংকা-বাংলা ফিন্যান্স কোম্পানির শেয়ার।
এদিন উভয় স্টকে এ কোম্পানির মোট ৫১ কোটি টাকার শেয়ার লেনদেন হয়েছে। যার মধ্যে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই)সর্বোচ্চ ৪৬ কোটি ৯৯ লাখ টাকার এবং  চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সর্বোচ্চ ৩ কোটি ৭৬ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।
ডিএসই ও সিএসইর ওয়েবসাইট সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা যায়,মঙ্গলবার ডিএসইতে কোম্পানিটির মোট ১ কোটি ৪১ লাখ ৩৭ হাজার ৭১৩ ভলিউম শেয়ার হাতবদল হয়েছে। যার আনুমানিক বাজার মূল্য প্রায় ৪৭ কোটি টাকা।
লেনদনের শুরুতেই ডিএসইতে এ কোম্পানির শেয়ার বিক্রি হয় ২৭ টাকা ১ পয়সায়। যা সর্বোচ্চ ৩৭ টাকায় এবং সর্বনিম্ন ২৯ টাকা ১ পয়সায় লেনদেন হয়। তবে সর্বশেষ এ কোম্পানির শেয়ার লেনদেন হয় ৩৬ টাকায়।
কোম্পানিটি ২০০৬ সালে উভয় পুঁজিবাজারে তালিকাভুক্ত হয়। বর্তমান বাজারে কোম্পানিটির মোট ২৪ কোটি ৬ লাখ ৪৩ হাজার ৪৩৪টি শেয়ার রয়েছে। যার মধ্যে উদ্যোক্তা পরিচালকদের কাছে ৩৮ দশমিক ৫৬ শতাংশ, প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের কাছে ২৮ দশমিক ১১ শতাংশ, বিদেশী বিনিয়োগকারীদের কাছে ৩ দশমিক ৪৫ শতাংশ এবং সাধারণ বিনিয়োগকারীদের কাছে ২৯ দশমিক ৮৮ শতাংশ শেয়ার রয়েছে।
গত সমাপ্ত অর্থবছরে কোম্পানিটি বিনিয়োগকারীদের জন্য মোট ১৫ শতাংশ বোনাস শেয়ার ও ১৫ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে। ২০১৩-১৪ অর্থবছরে কোম্পানিটি বিনিয়োগকারীদের জন্য ১০ শতাংশ বোসাস শেয়ার লভ্যাংশ ঘোষণা করেছিল।
সমাপ্ত অর্থবছরে  কোম্পানিটি কর পরবর্তী মুনাফা করেছে ৪৩ কোটি ৯ লাখ ৩০ হাজার টাকা এবং শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছিল ১ দশমিক ৭৬ টাকা।
সোমবার ৩৭ কোটি ৬৫ লাখ টাকা লেনদেন হয়ে টাকার অঙ্কে লেনদেনের দ্বিতীয় অবস্থানে বিএসআরএম লিমিটেড কোম্পানি, ২০ কোটি ৭৯ লাখ টাকা লেনদেন হয়ে তৃতীয় অবস্থানে কাশেম ড্রাইসেল, ১৯ কোটি ২৩ লাখ টাকা লেনদেন হয়ে চতুর্থ অবস্থানে লাফার্জ সুরমা সিমেন্ট এবং ১৮ কোটি ৭৬ লাখ টাকা লেনদেন হয়ে পঞ্চম অবস্থানে আছে ইফাদ অটোমোবাইল কোম্পানির শেয়ার।
/এসএনএইচ