ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা যায়, গত সোমবার এ কোম্পানির শেয়ার সর্বশেষ লেনদেন হয়েছিল ৩৬ টাকায়। মঙ্গলবার ওই একই দামে এ কোম্পানির শেয়ার লেনদেন শুরু হলেও বেলা বাড়ার সাথে সাথে দাম কমতে থাকে। এদিন এ কোম্পানির শেয়ার সর্বোচ্চ ৩৬ টাকা ৭০ পয়সায় এবং সর্বানিম্ন ৩৩ টাকায় লেনদেন হলেও সর্বশেষ লেনদেন হয় ৩৩ টাকা ১০ পয়সায়।
ডিএসইতে দাম কমার শীর্ষ অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে ৭ দশমিক ৭০ শতাংশ দাম কমে দ্বিতীয় অবস্থানে লিবরা ইনফিউশন, ৭ দশমিক ৪৫ শতাংশ কমে তৃতীয় অবস্থানে জেমিনি সি ফুড,৬ দশমিক ৭০ শতাংশ দাম কমে চতুর্থ অবস্থানে কাশেম ড্রাইসেল এবং ৬ শতাংশ দাম কমে পঞ্চম অবস্থানে রয়েছে সামিট পোর্ট অ্যালায়েন্স কোম্পানির শেয়ার।
কোম্পানিটি ১৯৮৬ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত হয় কোম্পানিটি। বর্তমান বাজারে ‘জেড’ ক্যাটাগরিভুক্ত হয়ে এ কোম্পানির শেয়ার লেনদেন হচ্ছে। বর্তমান বাজারে কোম্পানিটির ৪৮ লাখ ৫০ হাজারটি শেয়ার রয়েছে। যার মধ্যে উদ্যোক্ত পরিচালকদের কাছে ৪০ দশমিক ২২ শতাংশ, প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের কাছে ৭ দশমিক ৪১ শতাংশ এবং সাধারণ বিনিয়োগকারীদের কাছে ৫২ দশমিক ৩৭ শতাংশ শেয়ার রয়েছে।
/এসএনএইচ