মঙ্গলবার বিকেলে বিএসইসির ৫৬৭তম নিয়মিত কমিশন সভায় কোম্পানিগুলোকে এ জরিমানা করা হয়।
সংস্থাটির নির্বাহী পরিচালক ও মুখপাত্র মো. সাইফুর রহমান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
কোম্পানিগুলো হলো- হিল প্লান্টেশন, বিচ হ্যাচারি, এক্সসেলসিয়র সু, কাশেম সিল্ক মিল এবং কাশেম টেক্সটাইল মিল লিমিটেড। কোম্পানিগুলোর মধ্যে হিল প্লানটেশন কোম্পানির এমডি ও পরিচালকদের দুই লাখ টাকা করে জরিমানা করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, সময় মতো কমিশনে নিরিক্ষিত ও অনিরিক্ষিত আর্থিক প্রতিবেদন জমা না দেওয়া সিকিউরিটিজ আইনের স্পষ্ট লঙ্ঘণ। কোম্পানিগুলোর পরিচালনা পর্ষদ গত ৩১ ডিসেম্বর ২০১৪ সমাপ্ত অর্থবছরের নিরিক্ষিত আর্থিক প্রতিবেদন দাখিলে ব্যর্থ হওয়ায় এই জরিমানা করেছে বিএসইসি।
/এসএনএইচ